ক্যান্সারে আক্রান্ত নচিকেতা, ভুয়ো খবরে বিরক্ত গায়ক

তাঁর প্রতি মানুষের আবেগ দেখে এদিন অনুষ্ঠানের ফাঁকেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘আমি ম্যাজিক জানি না। স্রেফ সৎভাবে গান গাওয়ার চেষ্টা করি। সবটাই ঈশ্বরের আর্শীবাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রবীন্দ্র সদনে বসেছিল বাংলার প্রখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর লাইভ শো। এখনও যে তাঁকে দেখার জন্যে মানুষ মরিয়া, তা গতকাল রবীন্দ্রসদন তল্লাটই প্রমাণ। কানায় কানায় পূর্ণ জনতা এদিন এসেছিলেন তাঁদের ‘আগুন পাখি’কে স্যালুট জানাতে। কারণ গতকাল গান জীবনের ৩০ বছর পার করলেন নচিকেতা চক্রবর্তী। হ্যাঁ, এদিন গায়কের ফ্যানক্লাব থেকেই আয়োজন করা হয়েছিল নচিকেতার শো। যার টিকাট সাত দিনেই শেষ। ৩০ বছর পরেও কলকাতা এখনও পাগলাটে লোকটির গান শোনার জন্যে, তাই হয়তো গতকাল রবীন্দ্রসদনে গায়কের কনসার্ট ঘিরে ভক্তদের উত্তেজনা দেখার মতো ছিল। ১৮ থেকে ৮০ সব বয়সী মানুষের পছন্দের গায়ক তিনি।

সকলে তাঁকে একবার ছোঁয়ার জন্য আকুল। তাঁর প্রতি মানুষের আবেগ দেখে এদিন অনুষ্ঠানের ফাঁকেই এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘আমি ম্যাজিক জানি না। স্রেফ সৎভাবে গান গাওয়ার চেষ্টা করি। সবটাই ঈশ্বরের আর্শীবাদ। নচিকেতা হওয়া যায় না, নচিকেতার জন্ম হয়। অস্থির সময়ের প্রোডাক্ট আমি। ওই সময়টা যদি না তৈরি হয়, তাহলে নচিকেতা হওয়া অসম্ভব। আগামী ৫০ বছরেও আরেকটা নচিকেতা আসবে না, এইটুকু বলতে পারি’।

এদিন স্বাস্থ্য নিয়ে তৈরি হওয়া গুজব সম্পর্কে গায়ক বলেন, ‘দাপিয়ে শো করে বেড়াচ্ছি, তার মধ্যেই কারা রচিয়ে বেড়াচ্ছে আমার নাকি ক্যানসার হয়েছে। কিছু হয়নি আমার, বলে বলে অসুস্থ করে দেবেন না’। ১৯৯৩ সালের ১৪ই অগস্ট নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভাল আছি’ মুক্তি পায়। যা ছিল বাংলা গানের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। মাত্র দেড় মাসে এই অ্যালবাম বিক্রি হয়েছিল, ৫ লাখেরও বেশি কপি। এরপর তাঁর অজস্র সাফল্য শুরু, এই ৩০ বছরে প্রায় ২৫০-র বেশি গান বেঁধেছেন নচিকেতা। তবুও মাটিতে পা রেখে চলতেই বিশ্বাসী তিনি।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক