ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সাহায্যার্থে দাতব্য স্ট্রিমিংয়ের ব্যবস্থা ক্যারিমিনাটির

প্রায় ১১ লক্ষ টাকা এবং নিজের পকেট থেকে কিছু পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। তাঁর ইউটিউ ভক্তরা তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। এখনও আতঙ্কিত দেশবাসী। শুক্রবার সন্ধ্যায় শালিমার-চেন্নাই গামী করমন্ডেল এক্সপ্রেসের সঙ্গে মোট তিনটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ জন। আহত ৮০৩ জনেরও অধিক। এখনও উদ্ধার কার্য চলছে। তবে এহেন ঘটনায় গোটা দেশ যেন ভয়ে জর্জরিত। ইতিমধ্যেই গোটা বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সলমন খান, অক্ষয় কুমার, সোনু সুদ, বিবেক অগ্নিহোত্রী, রশ্মিকা মান্দানা, অনন্যা পান্ডে, জুনিয়র এনটিআর-সহ একাধিক তারকারা সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন। ওড়িশার বালাসোরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের লাইনচ্যুত হয়ে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডেল এক্সপ্রেস এবং একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে দ্রুত ট্রেনের বগি আলাদা হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় শোক প্রকাশ করেছেন গোটা দেশবাসী।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একাধিক ঘটনার ছবি। আহতদের জন্যে চারিদিকে প্রার্থনা করছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই ওড়িশা রাজ্যে একদিনের শোক ঘোষণা করেছে। কোরোমন্ডেল এক্সপ্রেস হল কলকাতা থেকে চেন্নাই যাওয়ার অন্যতম সেরা ট্রেন। এদিকে এই ঘটনার জন্যে নানা মানুষ নানাদিক থেকে সাহায্য প্রদান করার চেষ্টা চলছে। এই ঘটনায় দুর্ভিক্ষদের সাহায্যের জন্যে একটি দাতব্য স্ট্রিমিং চ্যানেল খুলছেন ইউটিউব সেনসেশন ক্যারিমিনাটি। তিনি জানিয়ে দিয়েছেন যে, তিনি আজ রাতে একটি দাতব্য স্ট্রিম করবেন। তিনি তাঁর অনুসারীদের এই চ্যানেলের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের জন্য সামর্থ্য অনুযায়ী দান করার আহ্বান জানিয়েছেন।

তবে এই প্রথম নয়, CarryMinati এর আগেও অভাবী লোকদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। ২০২০ সালে, বিহার এবং আসামের বন্যার জন্য তিনি অর্থ সংগ্রহ করেছিলেন। প্রায় ১১ লক্ষ টাকা এবং নিজের পকেট থেকে কিছু পরিমাণ অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। তাঁর ইউটিউ ভক্তরা তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ইউটিউবার জগতে ক্যারিমিনাটির অবদান অনস্বীকার্য। তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে অনেক ইউটিউবার আজ সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। পিএম কেয়ার ফান্ড, রেলমন্ত্রীও মৃতের আত্মীয়দের জন্য এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছেন। যারা আহত হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে