‘আমার নাম করে বিভিন্ন খারাপ খবর ছড়িয়ে বেড়ানো হচ্ছে’, আতঙ্কে চঞ্চল চৌধুরী

তবে ছাত্রদের উপর হওয়া অত্যাচার নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে নানা কথা জানালেও দেশের নৈরাজ্য নিয়ে সমাজমাধ্যমে কিছু জানাননি। তবে এবার শেষমেশ মুখ খুললেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অগ্নিগর্ভ অবস্থা এখনও। ছাত্র আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরেই শুরু হয়েছে উত্তেজনা। শেখ হাসিনার গণভবন লুঠপাঠ থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিতে হাতুড়ির ঘা, জুতোর মালা, মুখে কালি। কত কিছুই না বাংলাদেশের মানুষ এ কয়দিন দেখেছেন, ভুগেছেন। হিন্দুদের উপর অত্যাচার তুঙ্গে উঠেছিল। বিভিন্ন প্রান্তে মহিলারা নিগৃহীত। হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেই সংখ্যালঘুদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে হিংস্র উল্লাস চালানো হয়েছে! মারা গিয়েছেন একাধিক আওয়ামী লীগের নেতা। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাঁদের। গতকাল ১৭ জন মন্ত্রীপরিষদ নিয়ে নতুন অন্তর্বতী সরকার গঠন করা হয়েছে। এই মূহুর্তে বাংলাদশের (Bangladesh) বিভিন্ন প্রান্তের খণ্ডচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাসছে, যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে। উদ্বিগ্ন সভ্য সমাজ। আক্রান্ত সে দেশের শিল্পীরাও। ‘জলের বাড়ি’ ব্যান্ডের রাহুল আনন্দের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছেলে-বউ নিয়ে এক কাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন রাহুল আনন্দ। প্রায় ৩,০০০ বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। রীতিমতো তছনছ বাংলাদেশ।

এমতাবস্থায় দেরি করে হলেও মুখ খুলেছেন চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। তবে ছাত্রদের উপর হওয়া অত্যাচার নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে নানা কথা জানালেও দেশের নৈরাজ্য নিয়ে সমাজমাধ্যমে কিছু জানাননি। তবে এবার শেষমেশ মুখ খুললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা জানিয়েছেন, “আমার মায়ের চরম অসুস্থতার কারনে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।”

তবে অভিনেতা র লেখায় আরও অনেককিছু ফুটে উঠেছে। তাঁর নাম করে কোনও দেশি-বিদেশী নানারকম হিংস্র কথা ছড়িয়ে বেড়াচ্ছেন। তাঁদের থেকে সাবধান হওয়ার কথা বলেছেন অভিনেতা। চঞ্চল ফেসবুক লিখেছেন, “আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোন বিদেশী-দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে,সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়। কারন এখন পর্যন্ত আমি কোন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি। আমি সাধারন একজন শিল্পী। পেশাগত কারন ছাড়া কোন কিছুর সংগে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারনে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক॥’ এর আগে ছাত্র আন্দোলন নিয়ে অভিনেতা জানিয়েছিলেন, “পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজ গুলো দেখে হতবাক হয়েছি…..হয়েছি শোকাহত! সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিলো না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝড়িয়ে সুষ্ঠু সমাধান করা যেতো না? যা ঘটে গেলো এটা যেমন মোটেও কাংক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয় বিদারক,মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত! আমি খুব সাধারন একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝিনা….!!! শুধু একটা প্রশ্ন বুঝি! তরুন তাঁজা যে প্রাণ গুলো অকালে ঝড়ে গেল,তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো,তাঁর আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা” রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!”

‘অপসারণ নয় জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতে হবে,’ হুঙ্কার অভিষেকের

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ