‘ফ্যাট’ থেকে ‘ফিট’ হয়ে অভিনয়ে ফিরবেন তানিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী হলেন তানিয়া গঙ্গোপাধ্যায়।তিনি সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন ‘চোখের বালি’ ধারাবাহিকে। সিরিয়ালটিতে বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অল্প সময়ে ছোট পর্দার বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে দীর্ঘদিন ধরে ক্যামেরায় অন্তরালে থাকতে পছন্দ করেন অভিনেত্রী। রুপোলি পর্দা থেকে দূরে সরে গিয়ে কেমন আছেন অভিনেত্রী ?  কবেই বা দেখা যাবে নতুন ছবিতে! এই নিয়ে এতদিন পর মুখ খুললেন অভিনেত্রী।

তিনি জানান, পাঁচ বছরের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন তিনি।এই ধারাবাহিকের পরে পরেই বিয়ের কারণে বিরতি নেন তিনি। স্বামী কর্মসূত্রে দূরে থাকেন তাই টলিপাড়ায় অভিনয় করা সম্ভব হয়নি অভিনেত্রীর।তবে বিয়ের পরে এক ধারাবাহিকের একটা পর্বে শুধু কাজ করেছিলেন। বিয়ের পর ছোট পর্দায় ফিরতে চেয়েছিলেন অভিনেত্রী।কিন্তু এরপরেই তাঁর প্রেগনেন্সির কারণে এত বছর বিরতি নিয়েছিলেন।তবে এবার ফের অভিনয়ে ফিরতে চান তিনি।

তিনি আরও জানান, ‘ছেলের অন্নপ্রাশন পর্ব মিটলে তিনি কাজে যোগ দেবার কথা ভাবছেন।তবে তিনি এখন ওজন বাড়িয়ে ফেলেছেন। কিছু সময় নিয়ে ওজন ঠিক করে তারপর অভিনয়ে ফিরবেন তিনি। তবে তিনি চাননি বার বার কাজে যোগ দিয়ে ফিরে যেতে।তাই একবারে সমস্ত কাজ মিটিয়ে ফের অভিনয়ে যোগ দেবেন তিনি।

উল্লেখ্য, ২০১৯-এ ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে শেষ কাজ করেই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। তবে আগামী কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে এই নিয়ে কিছু জানা যায় নি। তবে খুব শীঘ্রই টলিপাড়ায় ফিরবেন তানিয়া গঙ্গোপাধ্যায়।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি