চরম অভাবে ‘বড়লোকের বিটি লো’ গানের রচয়িতা রতন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাঁচা বাদাম গান গেয়ে সম্প্রতি বিশ্বজুড়ে নাম করেছেন ভুবন বাদ্যকার। সেই তালিকায় রয়েছে রানু মণ্ডল। তাঁর ষ্টেশনে বসে গাওয়া একটি গান তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে এসবে মাঝে পিছিয়ে যাচ্ছে বাংলার সেই পুরানো লোকগীতি। নব্বইয়ের দশকে বেশ জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’– এই গানটি। এই বিখ্যাত গানটি কারুর অজানা নয়। তবে বর্তমানে এই গানের  রচয়িতা রতন কাহার ভুগছেন চরম অর্থ কষ্টে।   

১৯৭২ সালে রতন কাহার এই গানটি লিখেছিলেন। এই গানটি প্রথম গেয়েছিলেন স্বপ্না চৌধুরী। রতন কাহার বীরভূমের বাসিন্দা। তাঁকে দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের ভাতার সামান্য টাকা দিতে কোনক্রমে সংসার চলে। বর্তমানে ৮৯ বছর বয়সী এই রচয়িতার খোঁজ কেউই নেয় না। তবে কয়েক বছর আগে আবার খবরের শিরোনামে ফুটে আসে রতন কাহারের নাম। বাদশার বহুল হিট ‘গেন্দাফুল’ গানে তিনি ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ গানটির দুটি লাইন ব্যবহার করেছিলেন। তারপরেই ফের শিরনামে উঠে এসেছে রতন কাতারের নাম।

প্রবল বিতর্কের সামনে বাদশা জানান, তিনি কোথাও এ গানের রচয়িতা হিসেবে রতন কাহারের নাম পাননি। জানতেনই না, এই গানের রচয়িতা কে । এবার  সেই রচয়িতার খবর পেয়ে পাঁচ লক্ষ টাকা সহায়তা করলো বাদশা। এই সহায়তার পর   রতন জানান , তিনি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট  করে রেখেছেন।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক