Loading live market data...
Loading active stocks...
Connecting...

জওয়ানে নারী শক্তির জয়জয়কার, শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করছেন দীপিকা?

টাক SRK মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করে। যিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নেবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকাল সকাল একেবারে বোম ফাটালেন বাদশা। প্রকাশিত হল, বহু প্রতীক্ষিত ‘জওয়ান’-এর ট্রেলার। দিন কয়েক ধরে গুঞ্জন চলছিলই, শাহরুখ খানের জওয়ানের ট্রেলার নিয়ে। তবে নির্মাতারা যে এইভাবে চমক দেবেন, তা কল্পনার বাইরে। ২ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে খুলে গেল শাহরুখের একাধিক রূপ। কেরিয়ারের প্রথম একই ছবিতে বাদশার এতগুলো লুক প্রকাশিত হল। তবে ছবিতে তিনি নায়ক না খলনায়ক তা জানা যায়নি। তবে ট্রেলার শাহরুখ একেবারে মন ভরিয়ে দিলেন ভক্তদের। পাঠানের পর ফের আরও দুর্দান্ত মেজাজে ফিরলেন শাহরুখ, দুর্ধর্ষ ট্রেলার দেখে সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় উঠেছে। ভক্তরা দাবি করছে, এবার বক্সঅফিসে সুনামি আসবেই। আগামী ৭ সেপ্টেম্বর গোটা বিশ্বজুড়ে তামিল, তেলেগু এবং হিন্দিতে মুক্তি পাবে এই ছবি।

ভক্তদের অপেক্ষার যেন সকল বাঁধ ভেঙেছে। তবে জওয়ান ট্রেলারের সবথেকে আকর্ষণীয় দিক ছিল, নারীদের ভূমিকা। যে কারণে ভক্তদের আরও মন জয় করে নিলেন অভিনেতা। ছবিতে দীপিকা পাড়ুকোন, নয়নতারা, সান্যা মালহোত্রা সহ একাধিক নারীর সাহসী মূর্তি প্রকাশ পেয়েছে, যা দর্শকদের আরও শাহরুখের উপর সম্মান বাড়িয়ে দিয়েছে। দক্ষিণী স্বনামধন্য পরিচালক অ্যাটলির সঙ্গে শাহরুখের এই প্রথম সহযোগিতা, এবং এই ছবির মাধ্যমে নয়নতারা ডেবিউ করলেন বলিউডে। Jawan provue-তে ভক্তদের প্রত্যাশার চেয়েও অনেক বেশিকিছু পরিবেশন করা হয়েছে। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, তামিল সুপারস্টার বিজয় সেতুপতি, প্রিয়ামণি। তবে সবথেকে বড় চমক, দীপিকা পাড়ুকোনের বিশেষ উপস্থিতি। জওয়ানের ট্রেলার জুড়ে Woman empowerment-কে উদ্দীপিত করা হয়েছে। তাই অনেকেই জওয়ান প্রিভিউ দেখে ভিএফএক্স, সংলাপের পাশাপাশি অ্যাকশন দৃশ্যে নারীদের শক্তিশালী উপস্থিতির জন্য প্রশংসা করেছেন।

জওয়ানে নারী শক্তিকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা

একজন রেডডিট ব্যবহারকারী জওয়ান প্রিভিউ শেয়ার করে লিখেছেন, “oh man! মহিলাদের অ্যাকশন আমার খুব পছন্দের।” অন্য একজন প্রতিক্রিয়া জানিয়েছেন, “এত অনেক মহিলা! SRK-এর সঙ্গে!!” আরও একজন রেডডিট ব্যবহারকারী বলেছেন, “যখন এসআরকে ‘রেডি গার্লস’ জিজ্ঞেস করল, তখন আমার স্পষ্ট উত্তর হল ‘হ্যাঁ প্রধান!’ আমি প্রস্তুত প্রধান, ৭ সেপ্টেম্বর দেখা হবে!’ জওয়ান প্রিভিউ-তে দীপিকার সাহসী মেজাজ দেখে কাবু ভক্তরা। একজন ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন, “শাড়ির লড়াইয়ের দৃশ্যে দীপিকা খুব হট।” অন্য একজন বলেছেন, “লাল শাড়িতে দীপিকা? অত্যাশ্চর্য।” একজন ভক্ত আরও বলেছেন, “এসআরকে সুপ্রিম। টাক চেহারায় এসআরকে অগ্নিময়। ইয়ে আগ লাগা দেগা। নয়নথারা এবং বিজয়কে দারুণ লাগছে। বিশেষ চেহারায় দীপিকার ঝলক। লাল শাড়ি + অ্যাকশন দৃশ্য। হট। কিলার ঝলক।”

জওয়ানে শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন?

জাওয়ান প্রিভিউ দেখার পরে অনেকেই দাবি করেছেন দীপিকা পাড়ুকোন শাহরুখ খানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, কারণ ছবিতে বাবা এবং ছেলে উভয়ের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। ছবির ট্রেলার অনুযায়ী, “ন্যাড়া মাথার SRK মেয়েদের একটি দল নিয়ে ট্রেন হাইজ্যাক করে। যিনি সরকারের ব্যর্থতার কারণে স্ত্রীর (দীপিকা) অন্যায় মৃত্যুর প্রতিশোধ নেবেন। ছেলে ও বাবার দুটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুখোশে বাবা এবং পুলিশ ছেলে। নয়নতারা একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, সম্ভবত তিনি ছেলে এসআরকে-এর বিপরীতে।

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা