‘অপেশাদার, ৬ দিন শুটিং করে ‘রেস 2′ ছেড়ে দিয়েছিলেন’, দীপিকার আচরণে আজও ক্ষুব্ধ রমেশ তৌরানি

ছয় দিন শুটিং করার পর হঠাৎ করেই দীপিকা আব্বাস-মাস্তানের রেস ২-এর শুটিং ছেড়ে চলে গিয়েছিলেন। সে সময় মুশকিলে পড়ে গিয়ে ছিলেন রেস ২-এর প্রযোজক রমেশ তৌরানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮ ঘন্টা শুটিং শিডিউল নিয়ে বিতর্কে গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গতবছর মা হয়েছেন দীপিকা, রণবীর সিংহ এবং তাঁর ঘরে এসেছে দুয়া। তাই মেয়ের সঙ্গেই এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কাজের পরিধিও কমিয়ে দিয়েছেন। পাশাপাশি বিরতি কাটিয়ে প্রভাসের ‘স্পিরিট’ এবং ‘কল্কি 2’-তেও অভিনেত্রীর নায়িকা হওয়ার কথা ছিল। কিন্তু ৮ ঘন্টা শুটিং শিডিউল এবং অত্যাধিক পারিশ্রমিক দাবি করায় অভিনেত্রীকে নিয়ে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই স্পিরিট থেকে বাদ পড়েছেন তিনি। পাশাপাশি গতকাল ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকেও তাঁকে বাদ দেওয়ার কথা জানানো হয়েছে। সুতরাং অভিনেত্রীর কেরিয়ারে খরা নামতে চলেছে। এর কারণ ও জল্পনা-কল্পনা নিয়ে ইন্টারনেটে তোলপাড় চলছে। যদিও এ বিতর্ক নিয়ে এখনও মুখ খোলেন নি অভিনেত্রী। তবে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আরও একজন বলিউড পরিচালক মুখ খুলেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা হোক বা কল্কি-র প্রযোজনা সংস্থা, সবার মুখেই অভিনেত্রীর দায়িত্ব জ্ঞান অভাবের কথা শোনা গিয়েছে।

এই আবহে দীপিকার পেশাদারিত্ব নিয়ে চলচ্চিত্র নির্মাতা রমেশ তৌরানির একটি পুরোনো ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে পরিচালক বর্ণনা করেছেন যে, কীভাবে মাত্র ৬ দিন শুটিং করে দীপিকা পাড়ুকোন হঠাৎ করে ‘রেস ২’ ছেড়ে চলে গিয়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল ২০১২ সালে। ছয় দিন শুটিং করার পর হঠাৎ করেই দীপিকা আব্বাস-মাস্তানের রেস ২-এর শুটিং ছেড়ে চলে গিয়েছিলেন। সে সময় মুশকিলে পড়ে গিয়ে ছিলেন রেস ২-এর প্রযোজক রমেশ তৌরানি। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, “সে সময়ে দীপিকা কোনও কারণ ছাড়াই সেট ছেড়ে চলে গিয়েছিলেন। পরে জানতে পারি তিনি হলিউডের একটি প্রকল্পের জন্য চলে গিয়েছিলেন। সে বছর ২৭ জানুয়ারী দীপিকার আমার সঙ্গে দেখা করার কথা ছিল। শেষ মুহূর্তে তিনি আমাকে মেসেজ করে জানান যে, তিনি আর আসবেন না। তবে তার ম্যানেজার আমার সঙ্গে কথা বলবেন। এমনকী দীপিকা ২৭ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত মুম্বইতে ছিলেন, কিন্তু তিনি আমার ফোন ধরেননি বা আমার সঙ্গে দেখা করতেও আসেননি। ইন্ডাস্ট্রিতে আমার ২৫ বছরের জীবনে, আমি এত অপমানিত বোধ করিনি, যতটা দীপিকা আমাকে করেছিল। আমি বলিউডের অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছি। তখন তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করার জন্য ককটেল সেটে গিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী তার কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা বা অনুশোচনা দেখাননি।”

তৌরানি আরও বলেন, “আমরা দীপিকার মন পরিবর্তন করতে রাজি করানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। শেষ পর্যন্ত, CINTAA এবং AMPTPP-তে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ছাড়া আমার আর কোনও উপায় ছিল না। এই আচরণ অত্যন্ত অ-পেশাদার ছিল। CINTAA-তে অভিযোগ দায়ের করার কয়েকদিন পর, দীপিকা তার নিজের শর্তে রেস 2-তে পুনরায় যোগ দেন।” দীপিকা পাড়ুকোন তাঁর আসন্ন ছবিতে আল্লু অর্জুনের ডান কাজ করছেন, যা পরিচালনা করবেন বিখ্যাত দক্ষিণ ভারতীয় পরিচালক অ্যাটলি।

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

গুজবে কান না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকুন, রাশি মিলিয়ে জানুন সূর্যগ্রহণে দিনটি কেমন কবে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা