দেবের এখনও মুম্বইযোগ না হওয়ার কারণ কি? জানেন?

দেবের এখনও মুম্বইযোগ না হওয়ার কারণ কি? এখনও মায়ানগরী থেকে স্বপ্নের সেই চরিত্রে বা কাজের সন্ধান পাননি তিনি। তাই এখনও মুম্বইযাত্রাও হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা ছবিতে নিজের অভিনয়ের ধারা বদলেছেন তিনি। নাচ-গান বাণিজ্যিক ছবি থেকে অন্য ধারার বাংলা ছবি। উত্তরণ ঘটেছে দেবের। কিন্তু টলিউডের পাশাপাশি বলিউডে কবে তাঁকে দেখতে পাবেন দর্শক ও তাঁর ভক্তরা? এ প্রশ্ন উঠতেই পারে। কারণ তাঁর সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা কলকাতা-মুম্বইয়ের নিত্যযাত্রী। কিন্তু দেবের এখনও মুম্বইযোগ না হওয়ার কারণ কি? সম্প্রতি এই বিষয় নিয়েই এক সংবাদমাধ্যমকে দেব জানিয়েছেন , বলিউডের হাতছানি তাঁর কাছে এসেছে। কিন্তু তাঁর সেই ডাক একেবারেই মনঃপুত হয়নি। বলিউডের সেরা কাজের সুযোগ যেদিন তাঁর কাছে আসবে সেদিন তিনি বলিউডের কাজের দিকে আগ্রহী হবেন। কিন্তু এখনও মায়ানগরী থেকে স্বপ্নের সেই চরিত্রে বা কাজের সন্ধান পাননি তিনি। তাই এখনও মুম্বইযাত্রাও হয়নি।

তবে এই নিয়ে কোনও আক্ষেপ নেই সাংসদ-অভিনেতা-প্রযোজক দেবের। শুধু তাই নয় বাঘা অভিনেতা অভিনেত্রিরা যেখানে কাজ করছেন দেব সেখানেও নেই। এমনটা কেন? কারণ  দেব মনে করেন ওটিটি-র দিন সবে শুরু। এখনও বড় একটা জার্নি বাকি তাই কাজ করার সুযোগ চলে যাবে বলে তিনি একেবারেই মনে করেন না। তাই সময় এলে সুযোগ ও কাজের পরিধি আরও বাড়লে নিশ্চয়ই কাজ করবেন। তাঁর এবিষয়ে কোনও ছুৎমার্গ নেই। যে মাধ্যমেই হোক না কেন অভিনয় করাটাই তাঁর কাছে প্রধান বিষয়। তাই অভিনয়ের সুযোগ ও সঠিক পারিশ্রমিক সঙ্গে ভালো কাজ এই তিনটি বিষয় এক জায়গায় এলে নিশ্চয়ই কাজ করবেন তিনি। 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর