আরজি কর-কাণ্ড নিয়ে এবার প্রতিবাদে রাজপথে নামছেন দেব

যাই হোক, আর নয় এবার প্রতিবাদে রাস্তায় নামছেন দেব, বিরোধিদের একেবারে যোগ্য জবাব দিলেন তিনি। বাবা অসুস্থ থাকতেও এবার আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন তারকা সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে উত্তাল কলকাতা শহর। তরুণী চিকিৎসককে বিচার দিতে দলে দলে রাজপথে নেমেছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। তবে গত ১৮ অগস্ট টলিউডের একাংশ প্রতিবাদি মিছিলে নামলেও সেখানে ছিলেন তারকা সাংসদ দেব। তা নিয়ে তাঁকে কম গালমন্দ শুনতে হয়নি। যদিও তিনি তার অনেক আগেই প্রেমিকাকে নিয়ে বিদেশ ট্যুরে গিয়েছিলেন। কিন্তু তরুণী চিকিৎসক খুনের ঘটনা জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করছেন। স্থগিত করে দিয়েছেন তাঁর আসন্ন ছবি ‘খাদানের’ টিজার রিলিজ।তবুও বিতর্কে বিতর্কে জর্জরিত দেব। এদিকে শহরে ফিরেই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন অভিনেতা। গুরুতর অসুস্থ অভিনেতার বাবা গুরুপদ অধিকারী।

সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন তিনি। যাই হোক, আর নয় এবার প্রতিবাদে রাস্তায় নামছেন দেব, বিরোধিদের একেবারে যোগ্য জবাব দিলেন তিনি। বাবা অসুস্থ থাকতেও এবার আর জি কর নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছেন তারকা সাংসদ। জানা গিয়েছে, অভিনেতা আজ অর্থাৎ শনিবার সন্ধেবেলা আর্টিস্ট ফোরামের জমায়েতে যোগ দেবেন। আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় খোদ এই কথা জানিয়েছেন। দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্রও থাকবেন এই জমায়েতে।

তবে এই জমায়েতে থাকতে পারছেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা। কারণ তাঁরা উভয়েই এখন কর্মসূত্রে কলকাতার বাইরে রয়েছেন। এছাড়াও চিরঞ্জিত চক্রবর্তী অসুস্থ থাকায় তিনি এই প্রতিবাদী জমায়েতে থাকতে পারছেন না। তবে জিৎ থাকছেন কিনা সেটা জানা যায়নি। বিদেশের কোনও এক মরুশহরে ছুটি কাটিয়ে গত বুধবার দেশে ফিরেছেন দেব-রুক্মিণী। তাই গত শনিবার টলিউড তারকাদের প্রতিবাদী মিছিলে যোগ দিতে পারেননি দেব বা রুক্মিণী কেউই। অবশেষে আজ শনিবার আর্টিস্ট ফোরামের প্রতিবাদী জমায়েতে দেখা যাবে তাদের।

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো