এই মুহূর্তে

জাত শিল্পী, বাম মিছিলে তৃণমূল সাংসদ দেবের হাতে সিপিএমের পতাকা

নিজস্ব প্রতিনিধি:  তিনি ভাল অভিনেতা। অতিমারির সময়ে তাঁর মানবিক মুখের পরিচয় পাওয়া গিয়েছে একাধিকবার। তাঁর ‘টনিক’ এখন সুপার হিট। তিনি সাংসদ। তৃণমূল কংগ্রেসের (TMC)  টিকিটে দাঁড়িয়ে এই স্টার প্রার্থী দেব (Dev) হয়েছেন সাংসদ। দল থেকে পদত্যাগ না করেই হাতে তুলে নিলেন লাল পতাকা! হাঁটলেন মিছিলে। পতাকায় জ্বলজ্বল করছে ‘সিপিআই (এম)’ (CPIM)। এই ছবি- ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়া। ব্যাপারটা কী?

দেখা যাচ্ছে, বামেদের মিছিলে সবার সামনে হাঁটছেন তিনি। বিরাট মিছিল জুড়ে শুধু লাল আর লাল পতাকা। বিভিন্ন পতাকায় স্পষ্ট লেখা রয়েছে ‘সিপিআই(এম)’। সাদা পাজামা- লাল পাঞ্জাবী পরে সকলের সামনে দেব। কাঁধে ঝোলা ব্যাগ। বাম হাত রয়েছেন উঁচিয়ে। পুঁজিবাদের পতন চাইছেন। বিক্ষোভ মিছিল চলছে এগিয়ে। তা নিয়েই উত্তাল নেট দুনিয়া।

আসলে কিসমিস ফিল্মের (Film) এটি একটি অংশ। আর এখানেই রয়েছে ‘অবশেষে’ গানটি। গায়ক অরিজিৎ সিং। জানা গিয়েছে তা মুক্তি পাবে এপ্রিলে। চলচ্চিত্রে ফুটে উঠেছে পুরনো কলকাতা। সেখানেই মূল চরিত্রে অভিনয় করেছেন দেব আর ‘বান্ধবী’ রক্মিনী। গত বছর হয়ে গিয়েছিল শ্যুটিং।

ভাইরাল হওয়া দৃশ্যটি প্রথম দেখা গিয়েছিল ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’- এই। এই দৃশ্যে দেখা গিয়েছে, পুরানো কলকাতা, চিলেকোঠা, ঘুড়ি, ট্রাম, কফিহাউস আর সরুগলি, ক্যারাম আর বাম আন্দোলন, নায়ক-নায়িকার মেলামেশা। মনে করা হচ্ছে পুরানো কলকাতার প্রেক্ষাপ্টে নির্মিত এই ছবি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রেমিকার হাতে হাত রেখে ইমরানের কামব্যাক ছবির প্রিমিয়ারে আমির

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

সংক্রান্তির আমেজ শোভন সোহিনীর ঘরে, পিঠে তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দম্পতি

‘ভীষণ রাগ হত, কষ্টও পেতাম’, অর্জুনের সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রথমবার মুখ খুললেন মালাইকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ