‘হিন্দুস্তানের কোহিনূর দিলীপ সাহেব, অবশ্যই ভারতরত্ন পাওয়া উচিত’: সায়রা বানু

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হয়েছেন দেশের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। তাঁর মৃত্যুতে গোটা বিনোদন জগত শোকাহত আজও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। এই বছর তাঁর জন্ম শতবর্ষে পূর্ণ হবে। সম্প্রতি কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কারে সম্মানিত হয়েছেন, আর প্রয়াত কিংবদন্তী অভিনেতার পক্ষ থেকে তাঁর এই সম্মানিত পুরস্কার গ্রহণ করলেন, তাঁর স্ত্রী অর্থাৎ প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। গতকাল অর্থাৎ ১৪ জুন মঙ্গলবার তিনি একটি পুরস্কারটি গ্রহণ করার জন্যে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন। সচরাচর সায়রা বানু প্রকাশ্যে আসেন না। স্বামীর মৃত্যুর পরে এই সম্মান গ্রহণ করে কান্নায় ভেঙে পড়েন প্রবীণ অভিনেত্রী। পাশাপাশি তিনি বলেন, হয়তো তিনি এখনও আমাদের সবার মধ্যে রয়েছেন। ১৯৬৬ সালে সায়রা বানু এবং দিলীপ কুমার বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবন ৫৬ বছর অতিক্রম করেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন যখন সায়রা বানু, স্বামীর পুরস্কারের সঙ্গে ফুলের তোড়া গ্রহণ করেন, তখন তিনি আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল মুছে বলেন, ঠিক এই কারণেই তিনি অনুষ্ঠানে যোগ দিতে পছন্দ করেন না কারণ এই অনুষ্ঠানগুলি তাঁকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে। এদিন তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে, যিনি প্রবীণ অভিনেত্রীর হতে প্রয়াত অভিনেতার প্রাপ্য ভারত রত্ন পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠান শেষে সায়রা বানু প্রেসকে সম্বোধন করে বলেন, “দিলীপ সাহেব হিন্দুস্তানের জন্য ‘কোহিনূর’ ছিলেন। তাই ‘কোহিনূর’-কে অবশ্যই ভারতরত্ন দেওয়া উচিত। তিনি এখনও এখানে আমাদের মধ্যে রয়েছেন। তিনি শুধু আমার স্মৃতিতে নেই, আমি বিশ্বাস করি তিনি প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে আছেন, কারণ আমি এই বিশ্বাসেই বাকি জীবন কাটিয়ে দেব। তাই আমি কখনই ভাবব না যে সে এখানে নেই। তিনি আমার সঙ্গে সবসময় আছেন, এবং তিনি প্রতিনিয়ত আমার সমর্থনের স্তম্ভ হয়ে থাকবেন- আমার কোহিনূর।”

গতবছর দিলীপ কুমার মারা যাওয়ার পর থেকেই সায়রা বানু মনে করেন, তাঁর সঙ্গেই আছেন তাঁর স্বামীর প্রতিটি পদক্ষেপে। দিলীপ কুমার এবং সায়রা বানু ১১ অক্টোবর, ১৯৬৬-এ বিয়ে করেছিলেন এবং একসঙ্গে তাঁরা অসংখ্য ঝড় ও বিতর্ক একসঙ্গে অতিক্রম করেছেন৷

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের