‘অনুরাগের ছোঁয়া’-য় নয়, জি বাংলায় কামব্যাক দিতিপ্রিয়ার, বিপরীতে নায়ক কে!

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-য়(Anurager Chhowa) রূপার বড়বেলার চরিত্রে অভিনয় করার কথা ছিল দিতিপ্রিয়া রায়ের(Ditipriya Roy)। কথা মতো লুক সেটও হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এই ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই মেগার মাধ্যমেই টেলিভিশনের পর্দায় কামব্যাক করার কথা ছিল তাঁর। কিন্তু আচমকা সিদ্ধান্ত বদল ঘটায় মুষড়ে পড়েছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। তবে আর মন খারাপ করার দরকার নেই, কারণ খুব শীঘ্রই এসভিএফ-এর প্রযোজনায় একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে। দীর্ঘদিন পর আবারও জি বাংলাতেই কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। বলা ভালো ঘরের মেয়ে ঘরে ফিরছে।

আরও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত মা, শব্দবাজির প্রতিবাদ করতেই বেধড়ক মারধর যুবককে

এই মুহূর্তে দিতিপ্রিয়ার হাতে বড় পর্দা ও ওয়েব সিরিজের কাজ‌ তুলনামূলক কম তাই আবারও ছোটপর্দায় মনোনিবেশ করতে চাইছেন অভিনেত্রী। এদিকে জি বাংলায় আসতে চলেছে ‘পরিণীতা’, ‘মিত্তির বাড়ি’ সহ একগুচ্ছ নতুন ধারাবাহিক। তারই মধ্যে একটিতে এফভিএফের প্রযোজনায় ফিরতে চলেছেন দিতিপ্রিয়া। শেষবার তাঁকে দেখা গিয়েছে জি বাংলারই ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে।‌ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এই সিরিয়াল। যার জেরে দিতিপ্রিয়ার কামব্যাক নিয়ে যথেষ্ট আশাবাদী চ্যানেল।

এবার প্রশ্ন হল, দিতিপ্রিয়ার বিপরীতে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে? শোনা যাচ্ছে, ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত রাহুল মজুমদারকে(Rahul Majumdar) দেখা যাবে আসন্ন এই সিরিয়ালে। আপাতত পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন‌ ছোট পর্দার শঙ্কর। এমনকি নয়া ধারাবাহিকে নিজের কামব্যাক প্রসঙ্গেও মুখ খুলতে নারাজ রাহুল। এদিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে দিতিপ্রিয়া বলেন, পছন্দসই চরিত্র পেলে আবারও ছোটপর্দায় ফিরবেন তিনি। কিন্তু সেটা জি বাংলার পর্দায় কিনা তা এখনই বলতে পারবেন না তিনি। এদিকে অন্দরের খবর, ধারাবাহিকের কাস্টিং প্রায় চূড়ান্ত। গুঞ্জন সত্যি হলে খুব শীঘ্রই রাহুল-দিতিপ্রিয়ার নয়া জুটিকে ছোট পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

আরও পড়ুনঃ ১৩ বছর পর ফের বিয়ের পিঁড়িতে সানি লিওনি!

যদিও একাধিক ধারাবাহিকের চাপে নয়া সমস্যার সম্মুখীন হয়েছে জি বাংলা। নতুন মেগাগুলিকে উপযুক্ত স্লট দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে চ্যানেল। অন্যদিকে পুরনো ধারাবাহিক জগদ্ধাত্রী, ফুলকি ও নিম ফুলের মধুর টিআরপি যথেষ্ট ভালো। প্রথমে নতুন ধারাবাহিক পরিণীতাকে স্লট দিয়ে জগদ্ধাত্রীর স্লট বদলের ভাবনাচিন্তা করা হলেও জগদ্ধাত্রীর নির্মাতা স্নেহাশিস চক্রবর্তী(Snehasish Chakraborty) সাফ জানিয়ে দেন, তিনি ধারাবাহিক শেষ করে দেবেন তবু স্লট বদল করবেন না। এরপরই ধন্দে পড়ে যায় চ্যানেল। এরপর নিম ফুলের মধুকে সরিয়ে দেওয়ার ভাবনাচিন্তা করা হয়, কিন্তু এই সপ্তাহের টিআরপি-তে এই মেগার রেটিং যথেষ্ট ভালো। এর ফলে যথেষ্ট ভেবেচিন্তেই স্লট বদলের সিদ্ধান্ত নিতে হবে চ্যানেলকে। এই আবহে দিতিপ্রিয়ার নতুন সিরিয়াল আনা হলে তাঁকেও প্রাইম স্লটেই জায়গা দিতে হবে ফলে চাপ বাড়বে চ্যানেল কর্তৃপক্ষের উপর।

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান