মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গিয়ে চরম বিপদে পড়লেন কেরলমের জনপ্রিয় ভ্লগার , ‘Backpacker Arunima’ ওরফে অরুণিমা। গতকাল, সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি জানান সেই বিপদের কথা। কিছুদিন আগেই আফগানিস্তান সফরে গিয়েছিলেন ওই মহিলা ভ্লগার। গোটা আফগানিস্তান সফর করেন তিনি। তারপরে বামিয়ানে তাঁকে জোর করে গ্রেফতার করা হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানান অরুণিমা। তাঁর দাবি, তালিবানি জঙ্গিরা তাঁকে গ্রেফতার করে। সাহায্যের জন্য কাবুলে থাকা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা বার্তা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। আর সেই কারণেই নড়েচড়ে বসে আফগানিস্তানের তালিবান সরকার।

গ্রেফতারির তিন ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া হয় ওই জনপ্রিয় ভ্লগারকে। ‘Backpacker Arunima’ তাঁর ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে একটি সরকারি বার্তার অনুবাদ বলে যা উল্লেখ করেছেন, তা অনুযায়ী আফগানিস্তানে মুজাহিদিনরা তাঁকে গ্রেফতার করে রেখেছে। তাঁর পোস্ট করা বার্তাটিতে বলা হয়েছে, ‘আপনার কাছে কোনও সরকারি নথিপত্র না থাকায় মুজাহিদিনরা আপনাকে এইমাত্র আটক করেছে।’

আরও পডুন: বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য সহায়তা চেয়ে ওই বার্তাটি শেয়ার করে অরুণিমা লিখেছেন, ‘আমি আফগানিস্তানে বিপদে পড়েছি। আমি বামিয়ানে আছি।’ ওই পোস্টে তাঁর কথিত গ্রেফতারের পরিস্থিতি বা তাঁকে যারা আটক করেছিল তাঁদের পরিচয় সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। কাবুল ও নয়াদিল্লিতে থাকা ভারতীয় কর্মকর্তারাও এই গ্রেফতারের বিষয়ে কোনও তথ্য দেননি। যদিও তিন ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান ভ্লগার। তিনি মেয়ে বলেই এই আচরণ করা হয়েছে বলে দাবি অরুণিমার।

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা