ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

‘গানমাস্টার জি৯’-এর সেটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে অল্পের জন্যে রক্ষা পেলেন ইমরান হাশমি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আওয়ারাপান ২’ দিয়ে বড়পর্দায় নায়ক হয়ে কামব্যাক করেছেন ইমরান হাশমি। ছবিটি তাঁর সিক্যুয়াল ছবির থেকেও ভাল রোজগার করেছে বক্সঅফিসে। বর্তমানে অভিনেতা তাঁর আগামী ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিংয়ে ব্যস্ত। তার মাঝেই দুর্ঘটনার খবর। জানা গিয়েছে, ‘গানমাস্টার জি৯’-এর সেটে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে অল্পের জন্যে রক্ষা পেলেন ইমরান হাশমি। ঘটনার একটি ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন সকলে।

ক্লাইম্যাক্সের বিহাইন্ড-দ্য-সিনের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কাউন্টডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে কলাকুশলীরা স্টান্টটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলছিল স্টান্টের চূড়ান্ত প্রস্তুতিও। সেটে তখন ক্রু মেম্বাররাও চরম ব্যস্ত। এরপর ক্রেন দিয়ে শূন্যে ভাসমান বিশালাকার এসইউভিটি (SUV) আচমকাই নিচে রাখা একটি ভ্যানের ওপর সজোরে আছড়ে পড়ে। সেই সময়ে গাড়ির খুব কাছে উপস্থিত ছিলেন ইমরান। ঘটনায় গাড়িটি বিপজ্জনকভাবে অভিনেতার খুব কাছে চলে আসে। বলতে গেলে, ভাগ্যের জোরেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। তবে হাড়হিম করা এই দৃশ্যটি শুটিংয়ের পরিকল্পিত দৃশ্য, নাকি নিছকই দুর্ঘটনা, কোনও ভুল হয়েছিল কিনা, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। নির্মাতারা এই ঘটনাটির বিষয়ে কোনও স্পষ্টীকরণও দেননি। কোথায় স্টান্টটির শুটিং করা হয়েছে, তাও জানা যায়নি।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

এদিকে ‘গানমাস্টার জি৯’ মুক্তির জন্যে প্রস্তুত। আদিত্য দত্ত পরিচালিত এই ছবিতে ইমরান হাশমির পাশাপাশি জেনেলিয়া দেশমুখ, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিংহ অভিনয় করেছেন। আগামী ২৭ নভেম্বর ছবিটির বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অগস্টে ছবিটির একটি ঝলক শেয়ার করেছিলেন অভিনেতা। যেখানে ইমরানকে দুগ্ধ খামারের মালিকের চরিত্রে দেখা যায়। যিনি তাঁর ভালবাসাকে রক্ষা করার জন্য যেকোনও চরম পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে এই প্রথমবার নয়, এর আগেও জুন মাসে, ছবিটির হরিদ্বারে শুটিংয়ের সময়ে একটি ব্যানার সংক্রান্ত কারণে দলটি বিতর্কের মুখে পড়েছিল। পবিত্র নগরীতে শুটিংয়ের স্থানে ‘বার অ্যান্ড ক্যাফে’ লেখা একটি সাইনবোর্ড ঘিরে ছবির টিমের সঙ্গে স্থানীয়দের ঝামেলা লেগেছিল। 

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২