পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর সময়ে রান্নায় আনুন নতুন স্বাদ। বাড়িতেই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন হায়দরাবাদের জনপ্রিয় পদ ‘হায়দরাবাদি ডালচা’। তিন ধরনেরন ডাল, লাউ, সুগন্ধি মশলা আর তেঁতুলের টক স্বাদের মিশেলে তৈরি এই পদ। ভাত কিংবা জিরে রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে। দুপুরের খাবারে একটু অন্যরকম স্বাদ আনতে চাইলে এই রেসিপি হতে পারে আপনার সেরা পছন্দ। কীভাবে বানাবেন এই সুস্বাদু পদ? জেনে নিন সহজ পদ্ধতি-  

 উপকরণ

ছোলার ডাল – ১/৪ কাপ

অড়হর বা তুর ডাল – ১/৪ কাপ

মুগ ডাল – ১/৪ কাপ

পেঁয়াজ – ১টি বড় করে কাটা

টমেটো – ১টি  

হলুদ গুঁড়ো – আধ চা চামচ

নুন – স্বাদমতো

জল –  ৩ কাপ

লাউ – ৩০০ গ্রাম

তেল – ১/৪ কাপ

জিরে – ১ চা চামচ

লবঙ্গ – ৩টি

গোলমরিচ – আধ চা চামচ

ছোট এলাচ – ২টি

শুকনো লঙ্কা – ২টি

দারচিনি – ১ টুকরো

পেঁয়াজ – ১টি ছোট (কুচি করা)

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

টমেটো – ১টি মাঝারি

তেঁতুলের জল-  ১/৪ কাপ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

ধনেপাতা- ২ চামচ (ছড়ানোর জন্য)

পদ্ধতি 

তিন ধরনের ডাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর বড় করে কাটা পেঁয়াজ, টমেটো, হলুদ, নুন ও জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে, দারচিনি, এলাচ ও লবঙ্গ ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুন বাটা মেশান।  এরপর  টমেটো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ ও গরম মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। লাউয়ের টুকরো দিয়ে সামান্য জল মিশিয়ে ঢেকে রান্না করুন। লাউ কিছুটা নরম হলে সেদ্ধ ডাল কড়াইয়ে ঢেলে দিন। ৫ মিনিট ভাল করে ফোটান। তারপর এবার তেঁতুলের জল ও চেরা কাঁচালঙ্কা মিশিয়ে কম আঁচে আরও ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। জল মরে ডালচা ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত বা জিরে রাইসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু হায়দরাবাদি ডালচা।  

‘আইনের হাত থেকে বাঁচতে ওঁ মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছে’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের