দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির দুপুরের পাতে মাছ না থাকলে যেন খাওয়াটা ঠিক জমে না। পাবদা মাছের সর্ষে ঝোল কিংবা পাতলা ঝোল তো অনেকেই খান। তবে স্বাদে একটু বদল আনতে বানিয়ে ফেলতে পারেন পাবদা মাছের কষা। পেঁয়াজ, রসুন আর নানা মশলার মেলবন্ধনে এই পদ হয়ে উঠতে পারে ভাতের আদর্শ সঙ্গী। রইল সহজ রেসিপি।

উপকরণঃ 

পাবদা মাছ: ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি: ১ কাপ

রসুন বাটা: ১ চা-চামচ

হলুদ গুঁড়ো: আধ চা-চামচ

জিরে ও ধনে গুঁড়ো: ২ চা-চামচ

লঙ্কার গুঁড়ো: স্বাদমতো

কাঁচালঙ্কা: ৪-৫টি

কালোজিরে: এক চিমটি

সর্ষের তেল: পরিমাণমতো

নুন: স্বাদমতো

আরও পড়ুনঃ পাহাড়ের কোলে স্বর্গসুখ! অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে দেখতে ঘুরে আসুন নকদাড়া হেরিটেজ

প্রণালী 

প্রথমে পাবদা মাছ ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাছের গায়ে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করুন। এ বার মাছগুলি হালকা ভেজে তুলে রাখুন। চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন।ওই তেলেই কালোজিরে ও চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।পেঁয়াজ নরম হলে রসুন বাটা দিয়ে সামান্য জল দিন। তার পর হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো এবং নুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে দিন। উপর থেকে চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে মাছের গায়ে মশলা মাখামাখি হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাবদা মাছের কষা।

 

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২