ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারাণসীর লাট ভৈরবের রামলীলা মানেই শুধু রামায়ণের কাহিনি মঞ্চস্থ করা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘদিনের এক ব্যতিক্রমী ঐতিহ্যও। রামচরিতমানসের চৌপাই পাঠের আবহে সেখানে এক সময়ে আদায় হত মাগরিবের নমাজ। ধর্মীয় আচার আলাদা হলেও পাশাপাশি চলত দুই সম্প্রদায়ের নিজস্ব রীতি। কিন্তু এবার সেই চেনা ছবিতে ছেদ পড়ল। ৪৮৩ বছরের পুরনো প্রথা ভেঙে রামলীলার অনুষ্ঠানে নমাজ আদায় করতে এলেন না মুসলিম সম্প্রদায়ের মানুষজন। কেন এই ব্যতিক্রম? 

উত্তরপ্রদেশের বারাণসীর লাট ভৈরব মন্দির চত্বরে রামলীলার বিশেষ পর্বকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসছিল এই রীতি। রামলীলার মঞ্চে যখন রামায়ণের কাহিনি পরিবেশিত হত, তখনই নির্দিষ্ট সময়ে নমাজ আদায় করতেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় স্তরে এই সহাবস্থানকে ধর্মীয় সম্প্রীতির একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসাবেই দেখা হত। কিন্তু এ বার আর সেই দৃশ্য দেখা গেল না। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রামলীলার ‘জয়ন্ত নেত্রভঙ্গ’ পর্ব চলাকালীন সন্ধ্যা ৬টায় আজান হলেও নমাজ আদায় করতে কেউ উপস্থিত হননি। ফলে দীর্ঘদিনের ঐতিহ্যে ছেদ পড়ল। রামলীলা কমিটির প্রধান ব্যাস দয়াশঙ্কর ত্রিপাঠী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে। তাঁর কাছে এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং এলাকার ঐতিহ্যেরও অংশ। এ বার সেই রীতির ব্যতিক্রমে হতাশা প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুনঃ পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

অন্যদিকে, মন্দির চত্বরের একটি নিমগাছকে কেন্দ্র করে আপত্তি এবং সেই সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি না হওয়ার বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ট পক্ষের দাবি, এই বিরোধের জেরেই এ বার নমাজ আদায় করা হয়নি। বারাণসীর এই ঘটনা তাই শুধু একটি প্রাচীন রীতির অবসানের খবর নয়, বরং দীর্ঘদিনের সামাজিক সহাবস্থানকে ঘিরেও নতুন করে প্রশ্ন তুলেছে। যে ঐতিহ্য এত দিন দুই সম্প্রদায়ের পাশাপাশি থাকার ছবি তুলে ধরেছিল, তার ভবিষ্যৎ কোন পথে এগোয়, এখন সে দিকেই নজর।

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

নৌকাডুবিতে মৃত একই পরিবারের ১৩ শিশু, জেলাশাসককে জড়িয়ে ধরে কাঁদলেন অভাগা মা’য়েরা

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২