ভক্তরা চাইছে শাহরুখের হোয়াটসঅ্যাপ নম্বর, উত্তরে কী বললেন বুদ্ধিদীপ্ত নায়ক

প্রথমেই শাহরুখের দিকে প্রশ্ন আসে, ‘কেন AskSRK সবসময় শুধু ১৫ মিনিটের জন্য হয়?’ জবাবে বাদশা বলেন, ‘খ্যাতি অর্জন করতে প্রত্যেকেরই ১৫ মিনিট সময় লাগে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় চারবছর পর পর্দায় ধামাকেদার এন্ট্রি হতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের। আগামী ২৫ জানুয়ারী ‘পাঠান’-এর বেশে অবতীর্ণ হচ্ছেন তিনি। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘পাঠান’। তবে ছবি মুক্তির আগেই একাধিক বিতর্ক যেন ছেঁকে ধরেছে শাহরুখকে। পাঠানের প্রথম গান ‘বেশরম রঙ’ রিলিজ হওয়া মাত্রই বিতর্ক একেবারে চরমে উঠেছে। গানে দীপিকা, শাহরুখের দুর্দান্ত রোমান্স একেবারে নজর কেড়ে নিয়েছে ভক্তদের। কিন্তু তারকাদের রোমান্স নাকি অশ্লীল, দীপিকার গেরুয়া বিকিনি হিন্দু সংস্কৃতিকে কলুষিত করছে। এই নিয়ে রীতিমতো খেপে আগুন গেরুয়া শিবির। 

এরই মধ্যে শনিবার সন্ধায় ঠিক ১৫ মিনিটের জন্যে প্রশ্নোত্তর পর্বে হাজির হলেন শাহরুখ। ভক্তদের কাছে এই সুযোগ যেন স্বর্গতুল্য। এই প্রস্তাব পাওয়া মাত্রই AskSRK-তে প্রশ্ন আর অনুরোধের বন্যা বয়ে যায় ভক্তদের। ঠিক ১৫ মিনিটের মধ্যেই মন খুলে সে সব প্রশ্নের উত্তরও দিলেন বাদশা। আসলে শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউলের ফাঁকে অনুরাগীদের সঙ্গে সময় কাটিয়ে নিলেন। 

কেউ প্রশ্ন করেছেন তাঁর আগামি ছবি নিয়ে, আবার কেউ পাঠান নিয়ে এত বিতর্কের মাঝেই শাহরুখের প্রতিক্রিয়া কি সেটাও জানতে চেয়েছেন। আবার কেউ শাহরুখের হোয়াটস অ্যাপস নম্বরও চেয়েছেন। প্রথমেই শাহরুখের দিকে প্রশ্ন আসে, ‘কেন AskSRK সবসময় শুধু ১৫ মিনিটের জন্য হয়?’ জবাবে বাদশা বলেন, ‘খ্যাতি অর্জন করতে প্রত্যেকেরই ১৫ মিনিট সময় লাগে।’

সম্প্রতি ‘বেশরম রং’ গানের ভিডিও দেখে ‘পাঠান’ বয়কটের ডাক। সেই দায় খানিকটা  শাহরুখের উপরও এসেও পড়েছে। টুইটে আসন্ন ছবি নিয়ে অভিনেতা সাফ বলেন, ‘পাঠানও খুব দেশপ্রেমিক, সঙ্গে কিন্তু অ্যাকশনও রয়েছে।’

এক অনুরাগী বলেন, ‘স্বদেশ’ কিংবা ‘চক দে ইন্ডিয়া’র মতো ছবি কেন বানাচ্ছেন না?’ শাহরুখের জবাব, ‘আর কত বার একই ধরনের ছবি করব? দু’বার তো করেইছি, তাই না?’ এরপর পাঠানের কাছ থেকে কেউ হোয়াটঅ্যাপস নম্বর চাইলে বুদ্ধিদীপ্ত শাহরুখ বলেন, ‘I am phone and messaging unfriendly’।

এরপর প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট চলে এই AskSRK-র প্রশ্নোত্তর পর্ব। ঠিক সময়ে শেষ হয়ে যাওয়ার পর বিদায় নেন শাহরুখ। জানান, তাঁর টীম তাঁকে ডাকছে। সেট প্রস্তুত, কাজে ফিরতে হবে। শেষে বলে যান, ‘খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে দেখা হবে- ‘পাঠান’ এর সঙ্গে।’

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে