রামচরণের এই লুকে মুগ্ধ? জানুন কীভাবে গড়লেন নিজেকে অভিনেতা!

ছবি দেখার পর অনেকেই রামচরণের শারীরিক গঠনের প্রশংসা করেছেন কিন্তু তা পেতে তাঁকে দীর্ঘ সাধনার মধ্যে দিয়ে যেতে হয়েছে বলাই ভালো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এস এস রাজামৌলীর ‘আরআরআর’ মুক্তির পর থেকেই দারুণ ব্যবসা করছে বক্সঅফিসে। পাঁচদিনে ৬০০ কোটির বেশি ব্যাবসা করেছে এই ছবি। আর ছবিতে সমস্ত আকর্ষণের মতই দর্শকদের কাছে আরও একটি আকর্ষণ হল রামচরণের আকর্ষণীয় শারীরিক গঠন। তাঁর চরিত্রের সঙ্গে মানিয়ে এমন ব্যাক্তিত্ব ও শারীরিক গঠন তৈরি করা সহজ ছিল না। এই ছবি দেখার পর অনেকেই রামচরণের শারীরিক গঠনের প্রশংসা করেছেন কিন্তু তা পেতে তাঁকে দীর্ঘ সাধনার মধ্যে দিয়ে যেতে হয়েছে বলাই ভালো। এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রামচরণের ফিটনেস ট্রেনার রাকেশ উদয়িয়ার।

রাকেশ মূলত একজন সেলিব্রিটি ফিটনেস ট্রেনার। আমির খান, ভিকি কৌশল, দিয়া মির্জা, সঙ্গীতা বিজলানি, আরবাজ খান প্রমুখ তারকাকে তিনি ট্রেনিং দিয়েছেন। রামচরণের ফিটনেস নিয়ে বলতে গিয়ে তাঁর ট্রেনার বলেছেন ২০১৯ সালে এই ছবির চরিত্র অনুযায়ী সঠিকভাবে নিজেকে গড়ে তোলার জন্য এসএস রাজামৌলী ও রামচরণের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। এই ছবিতে একটি দৃশ্যে রামচরণকে তীর ধনুক নিয়ে লড়াই করতে দেখা যাবে। সেই মত নিজেকে গড়ে তুলতে ৩-৪ মাস সময় নিয়েছিলেন অভিনেতা। এবং ওই সময়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছিলেন রামচরণ।

এই সময় হঠাৎ করেই লকডাউন জারি হয়ে যায়। আর শুটিংও এরপর বন্ধ হয়ে যায়। ওইসময় তাঁরা দুজনেই আলাদা জায়গায় ছিলেন। রাকেশ মুম্বইতে আর রামচরণ হায়দরাবাদে। আর সেই সময়ে অনলাইনে ক্লাস নিয়েই নিজেকে ফিট রেখেছেন অভিনেতা। সঙ্গে মেনে চলেছেন পুঙ্খানুপুঙ্খ ডায়েট। ২ বছর ধরে ডায়েট মেনে চলেছেন তিনি। এবং তাঁর রুটিনে কোনও চিট ডেও থাকত না। এই সময় এইভাবেই নিজেকে মেনটেন করেছেন সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত। বলা ভালো যেন একপ্রকার তপস্যা করে বা সাধনার মধ্যে দিয়েই আর আর আর-র অভিনেতা দিন অতিবাহিত করেছেন। 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন