বায়ুসেনার পোশাকে চুম্বন, ‘ফাইটার’ বাহিনীকে আইনি নোটিশ ধরাল কর্মকর্তা

অধিকন্তু, এটি ইউনিফর্মে অনুপযুক্ত আচরণকে স্বাভাবিক করে তুলেছে, এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা আমাদের সীমানা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রত্যাশিত নৈতিক ও নৈতিক মানগুলিকে ক্ষুণ্ন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ারফোর্সের ইউনিফর্ম পরে চুমু খাওয়ার শাস্তি, ‘ফাইটার’ নির্মাতাদের আইনি নোটিশ ধরাল ভারতীয় বিমান বাহিনী। ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’, এই ছবির মাধ্যমেই প্রথমবার হৃতিক-দীপিকার রসায়নের সাক্ষী থাকল দেশবাসী। ছবিটি মুলত পুলওয়ামা কাণ্ডে ভারতীয় বিমান বাহিনীর প্রকৌশলী যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবিতে বিমান বাহিনীর পাইলটের ভূমিকাতে অভিনয় করেছেন, দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশন। তাঁদের জুটির বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে ছবিটি সমালোচক ও দর্শকদের দ্বারা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এবং ছবিটি নিয়ে ভক্তদের মনে ব্যপক প্রত্যাশা থাকলেও তাঁদের তুষ্ট করতে পারেনি। তাই বক্সঅফিসেও তেমন সাফল্য অর্জন করতে পারেনি ফাইটার। এবার ছবিটি একটি নতুন বিতর্কে জড়াল।

যদিও বর্তমানে সিনেমায় সফলভাবে চলছে ফাইটার। ইতিমধ্যে বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। এবার ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা উইং কমান্ডার সৌম্য দীপ দাস ফাইটারের একটি দৃশ্যের জন্যে ছবির নির্মাতাদের আইনি নোটিশ পাঠিয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে যে, ছবির একটি দৃশ্যে ভারতীয় বিমানবাহিনীর ইউনিফর্ম পরে হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন পরস্পরের সঙ্গে চুম্বনে লিপ্ত ছিল। যেটি ভারতীয় বিমান বাহিনী এবং এর কর্মকর্তাদের মানহানি, অপমান এবং নেতিবাচক প্রভাবের জন্যে দায়ী। আইনী নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ভারতীয় বিমান বাহিনীর ইউনিফর্ম কেবল একটি পোশাক নয়, এটি একটি শক্তিশালী প্রতীক। কর্তব্য, জাতীয় নিরাপত্তা এবং নিঃস্বার্থ সেবার প্রতি অটল অঙ্গীকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, “এটি আমাদের জাতিকে রক্ষা করার জন্য ত্যাগ, শৃঙ্খলা এবং অটল উৎসর্গের সর্বোচ্চ আদর্শকে মূর্ত করে। ব্যক্তিগত রোমান্টিক জটকে প্রচার করার দৃশ্যের জন্য এই পবিত্র প্রতীকটি ব্যবহার করা হয়েছে, চলচ্চিত্রটি তার অন্তর্নিহিত মর্যাদাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং আমাদের জাতির সেবায় অগণিত অফিসারদের দ্বারা করা গভীর ত্যাগের অবমূল্যায়ন করেছে। অধিকন্তু, এটি ইউনিফর্মে অনুপযুক্ত আচরণকে স্বাভাবিক করে তুলেছে, এটি একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে যা আমাদের সীমানা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রত্যাশিত নৈতিক ও নৈতিক মানগুলিকে ক্ষুণ্ন করেছে।”

দৃশ্যটি সম্পর্কে উল্লেখ করে, বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, “উন্নিফর্মে চুম্বন করা, একটি রানওয়েতে, যা একটি প্রযুক্তিগত অঞ্চলের আওতায় আসে, যখন রোমান্টিক হিসাবে চিত্রিত করা হয়, এটি একজন IAF অফিসারের পক্ষে অত্যন্ত অনুপযুক্ত এবং অপ্রয়োজনীয়।” হৃতিক এবং দীপিকা ছাড়াও, ছবিতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার, সানজিদা শেখ। তবে এটি প্রথমবার নয়, ছবি মুক্তির আগে নির্দিষ্ট ধর্মের লোকদের খারাপ আলোতে দেখানোর অভিযোগে সংযুক্ত আরব আমিরাত ব্যতীত মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ফাইটারকে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়াও, মুক্তির আগে সেন্সর বোর্ড তার নির্মাতাদের ছবিটিতে কিছু পরিবর্তন করার পরামর্শ দিয়েছে। এর পরে, জনপ্রিয় গান ইশক জাইসা কিছু সহ ফাইটার থেকে বেশ কয়েকটি দৃশ্য সরিয়ে দেওয়া হয়েছিল।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে