মুক্তির আগেই বক্সঅফিসে ঝড় তুলেছে ‘ফাইটার’, অগ্রিম বুকিং ৩ কোটি পেরোল

এখনও পর্যন্ত ছবিটির ছবির ৯৩,৭৩৫ টি টিকিট বিক্রি হয়েছে। সুতরাং অগ্রিম বুকিংয়ে ৩ কোটি টাকারও বেশি আয় করেছে বলে মনে করা হচ্ছে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালের বড় রিলিজ ‘ফাইটার’, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন।

ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার-সহ প্রমুখ। ইতিমধ্যেই ছবির গান, ট্রেলার, পোস্টার সবটাই দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছে।ফাইটার হল ২০২৪ সালের সবথেকে বিগেস্ট বাজেটের ছবি। বোঝাই যাচ্ছে, বক্সঅফিসে ঝড় তুলবে এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিং এবং টিকিট বিক্রিও দ্রুত পরিমাণে এগোচ্ছে। এই মূহুর্তে ‘ফাইটার’ এর অগ্রিম বুকিংয়ে ৩ কোটি টাকার বেশি আয় করেছে।ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত ছবিটির ছবির ৯৩,৭৩৫ টি টিকিট বিক্রি হয়েছে। সুতরাং অগ্রিম বুকিংয়ে ৩ কোটি টাকারও বেশি আয় করেছে বলে মনে করা হচ্ছে৷ ছবিটির 2D ভার্সনের জন্য ৩৬,৪৯৪ টি টিকিট বিক্রি হয়েছে, 3D সংস্করণের জন্য ৫০,৭৭০ টি টিকিট বিক্রি হয়েছে৷ সুতরাং বোঝাই যাচ্ছে, ছবিটির IMAX 3D অ্যাকশন এবং 4DX 3D সংস্করণের জন্য ৭,০০০ টিরও বেশি টিকিট বিক্রি হয়েছে৷ দিন কয়েক আগেই ছবির নায়ক ছবির ‘হীর আসমানি’ মিউজিক ভিডিওর নির্মাণ সম্বন্ধে বলেছিলেন, “এটি হল প্রশিক্ষণ এবং বন্ধনের গান। এই গানটি ছিল আমাদের প্রশিক্ষণ, বন্ধন, একত্রিত হওয়া। কিন্তু যখন আমরা কাশ্মীরে ছিলাম, কয়েক লাইন, আমাদের ঠোঁট সিঙ্ক করতে হয়েছিল, প্রচন্ড ঠান্ডার মধ্যে।”

বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সিনেমাটিতে চারটি কাট করার নির্দেশ দিয়েছে। দু-একটি সংলাপে আপত্তিকর শব্দ, প্রতিস্থাপন করা হয়েছে। একটি ৫৩ মিনিটের এবং অন্যটি এক ঘন্টা ১৮ মিনিটে।

এছাড়াও সিবিএফসি নির্মাতাদের যৌনভাবে প্রস্তাবিত ভিজ্যুয়ালগুলি ছবি থেকে অপসারণ করতে বলেছে। এছাড়া ছবিতে অভিনেত্রী দীপিকার ছবিতে নিতম্বের ক্লোজ আপ শট, ক্লিভেজ এবং কিছু যৌন সংবেদনশীল পদক্ষেপগুলি সরিয়ে দেওয়া হয়েছে। তবে মনে হচ্ছে ফাইটার U/A রেটিং পেয়েছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে