মুখে হুমকি নয়, নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি ক্ষতিপূরণের মামলা ঠুকেই দিলেন ধনুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে দুই দক্ষিণী তারকার মধ্যে চলছে আইনি যুদ্ধ। একজন দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা ধনুষ(Dhanush)। অপরজন ওই ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা(Nayanthara)। বিবাদের সূত্রপাত একটি তিন সেকেন্ডের ছোট্ট ভিডিও ক্লিপকে ঘিরে। দক্ষিণী অভিনেত্রীর তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’-এ ব্যবহৃত হয়েছে ধনুষ প্রযোজিত সিনেমা ‘নানুম রাউডি ধান’ ছবির একটি ছোট অংশ। ধনুষের সিনেমাটি তথ্যচিত্রে ব্যবহারের অপরাধে ১০ কোটি টাকা আইনি নোটিস পাঠানো হয়েছে নায়িকাকে। এরপরই উভয়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর তরজা। যদিও সামান্থা প্রভু, শ্রুতি হাসান সহ একাধিক দক্ষিণী নয়নতারার পক্ষেই কথা বলেছেন।‌

আরও পড়ুনঃ লাস্যময়ী মাধুরীর আবেদনে দিশেহারা! ঘনিষ্ঠ দৃশ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান বিনোদ খান্না

ধনুষের দাবি, তাঁর অনুমতি না নিয়েই অভিনেত্রী তাঁর ছবির ক্লিপটি ব্যবহার করা হয়েছে। যা আইনত অপরাধ। আইনি নোটিস পাওয়ার পরেই একটি খোলা চিঠিতে ধনুষের উদ্দেশ্যে নয়নতারা লেখেন, ‘আপনি নিজেকে যতটা মহান দেখান ততটা একেবারেই নন।’ এরপরই শুরু হয় ডিটিজাল বাকবিতণ্ডা। কে ঠিক কে ভুল তা নিয়ে নেটিজেনদের মধ্যেও শুরু হয়ে যায় জোর তরজা।

যদিও আইনি লড়াইয়ে এগিয়ে রয়েছেন ধনুষই। মাদ্রাজ আদালতের তরফ থেকে ধনুশের আবেদন মঞ্জুর করা হয়েছে। তাঁর আইনি বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল, নয়নতারার জীবনীচিত্র থেকে যদি ওই ফুটেজ ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে না নেওয়া হয় তাহলে তাঁর এবং নেটফ্লিক্স ইন্ডিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে, এবং ইতিমধ্যেই ১০ কোটি টাকার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে। যদিও উভয়পক্ষের শুনানি শেষে রায় গিয়েছে ধনুষের পক্ষেই। ওই ভিডিও ক্লিপ সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘দিদি নং ১’-এর ১০০০ পর্বে হাউ হাউ করে কেঁদে ফেললেন রচনা, কারণ কি?

প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় জুটি হিসেবে দক্ষিণী ছবিতে কাজ করেছেন এই দুই শিল্পী। কিন্তু এই দুই তারকার বাকবিতণ্ডার কারণে দক্ষিণী ফ্লিম ইন্ডাস্ট্রির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও মনে করছেন অনেকে। যদি এটি ধনুষের প্রথম আইনি লড়াই নয়। সুপারস্টার রজনীকান্তের মেয়ের সঙ্গে বিচ্ছেদের সময়েও বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ধনুষ।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ৩, ভেঙে পড়ল ৩১টি বাড়ি

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?