জেনে নিন, দেশের সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার প্রাপক কারা কারা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিকেল ৪ টে নাগাদ থেকে শুরু হচ্ছে ৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (68TH NATIONAL AWARD) অনুষ্ঠান। যেটি প্রেস ইনফরমেশন ব্যুরোর ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচারিত করা হবে। আর দেশের প্রতিটি ভাষার সিনেমার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মানগুলির মধ্যে একটি হল এই জাতীয় পুরস্কার সম্মান। দেশের সেরা নির্বাচিত চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পীদের এই মঞ্চে পুরস্কৃত করা হয়। দেশের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীরা হলেন, শাবানা আজমি (SHABANA AZMI), অমিতাভ বচ্চন (AMITABH BACHCHAN), কমল হাসান (KAMAL HAASAN)।

বর্তমানে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পুরস্কার পাওয়ার রেকর্ড রয়েছে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির নামে। তিনি এই পর্যন্ত মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অঙ্কুর (ANKUR), মানি (MONEY), খণ্ডার (KHANDAR), পার (PAAR) এবং গডমাদার (GODMOTHER) ছবির জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

শাবানা আজমির পর এই শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চনের ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি এই পর্যন্ত ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। অগ্নিপথ (AGNEEPATH), ব্ল্যাক (BLACK), পাপ (PAAP) এবং পিকু (PIKU) ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। 

এছাড়াও এই তালিকায় নাম রয়েছে, অভিনেত্রী কঙ্গনা রানাউত (kangana Ranaut)-এরও, যিনি তাঁর অভিনয় এবং স্পষ্ট মন্তব্যের কারণে প্রায়শই খবরের শিরোনাম হন। তিনিও বিগ বি-র মতো দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি এই পর্যন্ত ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ফ্যাশন (FASHION), কুইন (QUEEN), তনু ওয়েডস মনু (TANU WEDS MANU) এবং মণিকর্ণিকা (MANIKARNIKA) ছবির জন্য কঙ্গনাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতাদের তালিকায় নাম রয়েছে, অভিনেতা কমল হাসান, পঙ্কজ কাপুর (PANKAJ KAPOOR), নানা পাটেকর (NANA PATEKAR), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং নাসির উদ্দিন (Nasiruddin Shah) সহ প্রমুখ অভিনেতাদের।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক