আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেনিয়া গিয়ে নিখোঁজ বালাজি টেলিফিল্মসের প্রাক্তন সিওও, ভারত সরকারের কাছে সাহায্য একতার

নিজস্ব প্রতিনিধি: বালাজি টেলিফিল্মসের প্রাক্তন সিওও জুলফিকার খান চলতি বছর জুলাই থেকে কেনিয়ার নাইরোবি থেকে নিখোঁজ। তাঁর পরিবারের সদস্যরা ৪৮ বছর বয়সী জুলফিকারকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়েছেন ভারত সরকারের কাছে। পাশাপাশি জুলফিকারের বন্ধুরা কেনিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জুলফিকারকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি পিটিশন দাখিল করেছেন। তবে জুলফিকারের পরিবারের দাবি, ভারত সরকারের কাছে অনুরোধ করেও তাঁরা কোনো ফল পায় নি। বাধ্য হয়ে তাঁরা অনলাইনে প্রচার শুরু করেছেন। নাইরোবি থেকে নিখোঁজ হয়েছেন বালাজি টেলিফিল্মসের প্রাক্তন সিইও জুলফিকার। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, জুলাই মাসে কেনিয়ায় দুই ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছিল। ভারত এই বিষয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি MEA মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের নাম জুলফিকার আহমেদ খান এবং জায়েদ সামি কিদওয়াই।

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিজ্ঞ ব্যক্তি ছিলেন জুলফিকার। সূত্র অনুযায়ী, তিনি চলতি বছরের মে মাসে পদত্যাগ করার আগে বালাজি টেলিফিল্মসের চিফ অপারেশন অফিসার (সিওও) হিসাবে সর্বশেষ কাজ করে গিয়েছেন। জুলাই মাসে, কেনিয়াতে ছুটিতে গিয়েছিলেন জুলফিকার। কারণ তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন। ২৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল। তিনি দেশে না ফিরলে তাঁর পরিবার এবং বন্ধুরা তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও, তাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। পরিচালক-প্রযোজক একতা কাপুর সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে এবং জুলফিকার আহমেদ খানকে খুঁজে পেতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে একটি পোস্টও লিখেছেন। তিনি লিখেছেন, “আমাদের বালাজিফিল্মস-এর প্রাক্তন coo প্রায় তিন মাস আগে নাইরোবি থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। আমি সরকারকেকে দয়া করে এটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।”

একতা-শোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কিন্তু আইনজীবী বলছে অন্য কথা

হিন্দুস্তান টাইমসের মতে, তাঁর পরিবার জুলফিকারকে খুঁজে বের করার জন্য বিদেশ মন্ত্রক (MEA) এবং কেনিয়ার ভারতীয় হাইকমিশনকে চিঠি পাঠিয়েছেন। আকিল হুসেন নামে খানের এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “সে আমাদেরকে কেনিয়ায় একটি পার্টিতে যোগ দেওয়ার কথা বলেছিল, সঙ্গে আরও কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে দেখা করার কথাও জানিয়েছিল। সে গভীর রাতে তাঁদের একজনের সঙ্গেই চলে গিয়েছিল। যে গাড়ি করে তিনি গিয়েছিলেন পরের দিন সকালে, গাড়িটিকে সব দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। যাত্রীদের কোনো চিহ্ন ছিল না।” কেনিয়ার সুপরিচিত অ্যাডভোকেট আহমেদনাসির আবদুল্লাহি, জুলফিকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কেনিয়ার আদালতে তদন্ত চেয়ে একটি পিটিশন দাখিল করেছেন। এমনকি নিখোঁজ কেনিয়ার ট্যাক্সি ড্রাইভারের বিরূদ্ধেও তাঁর পরিবার অভিযোগ দায়ের করেছে।

তরুণ প্রজন্মের মনকে কলুষিত করার অপরাধে একতাকে তিরস্কার সুপ্রিম কোর্টের

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ