Gandhi Jayanti 2021: মহাত্মা গান্ধি জীবন ঘিরে সেরা ছবি

২রা অক্টোবর গান্ধি জয়ন্তী হিসেবে পালন করা হয় গোটা দেশে। ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাতের পোরবন্দরে জন্ম তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২রা অক্টোবর গান্ধি জয়ন্তী হিসেবে পালন করা হয় গোটা দেশে। ১৮৬৯ সালের ২রা অক্টোবর গুজরাতের পোরবন্দরে জন্ম তাঁর। মায়ের নাম পুতলীবাই, বাবার নাম কর্মচন্দ গান্ধি। এবছর মহাত্মাগান্ধির ১৫২ তম জন্মজয়ন্তী। স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানই নয়, মহাত্মা গান্ধি তাঁর সমগ্র জীবন একটি প্রেরণা হিসেবে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছিলেন। তাঁর জীবন তুলে ধরা হয়েছে বেশ কিছু সেলুলয়েড সিনেমার মাধ্যমে।

১. লাগে রাহো মুন্না ভাই- রাজকুমার হিরানির ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘লাগে রাহো মুন্না ভাই’। মুক্তির পরই সিনেমাটির গায়ে ‘ব্লকবাস্টার’ তকমা লেগে যায়। ভারতের মাটি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রশংসা অর্জন করে। সফল এই সিনেমায় ‘মুন্না ভাই’ চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। চলচ্চিত্রটি তৈরির পেছনে রাজকুমার হিরানির অন্যতম লক্ষ্য ছিল, মহাত্মা গান্ধির প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত করা। নির্মাতার মনে হয়েছিল, মহাত্মা গান্ধিকে সমকালীন ভারতের মানুষ ভুলে গেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, শুটিংয়ের পেছনে কাজ করা কেউ কেউও গান্ধিকে জানেন না। অনেক রাজনীতিবিদ গান্ধির জন্মদিনটা পর্যন্ত জানেন না। ‘গান্ধিগিরি’ কথাটা এই সিনেমা মুক্তির পর লোকজনের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে।

২. গান্ধি- ব্রিটিশ পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর পরিচালিত ‘গান্ধি’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। এই ছবিটি সম্পূর্ণত একটি বায়োগ্রাফিকাল সিনেমা। এই ছবিতে মহাত্মা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন বেন কিংসলে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজের অহিংস মতাদর্শকে নিয়ে যে অক্লান্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন বাপু, এই ছবির মাধ্যমে সেই গল্পই তুলে ধরা হয়েছে। আটটি অস্কারও জিতেছিল এই ছবিটি।

৩. হে রাম- কমল হাসান এবং শাহরুখ খান অভিনীত এই ছবি মুক্তি পায় ২০০০ সালে। স্বাধীনতা ও তার নানা দিক তুলে ধরা হয়েছে এই ছবির মধ্য দিয়ে।

৪. গান্ধি মাই ফাদার- এই ছবিতে দেখা গেছে অক্ষয় খান্নাকে। এই ছবিতে মহাত্মা গান্ধি কিভাবে ‘জাতির জনক’ হয়ে উঠেছিলেন তা ফুটে উঠেছে।

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের