‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

বিবাহিত থাকাকালীনই কুকুকে গোপনে বিয়ে করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী অরুণা ইরানি। তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (২৫ অগস্ট) রাতে প্রয়াত হয়েছেন ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি। গতকাল মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যু বলিউডের এক অপূরণীয় ক্ষতি। জীবিতকালে শুধু পেশাগত কারণে নয়, ব্যক্তিগত কারণেও তিনি সংবাদের শিরোনামে থাকতেন। তিনি তাঁর স্ত্রী রীতা কোহলি এবং পূজা ও করিশমা নামে দুই কন্যাকে রেখে গিয়েছেন।

তবে শোনা যায়, বিবাহিত থাকাকালীনই কুকুকে গোপনে বিয়ে করেছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী অরুণা ইরানি। তাঁদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্কের বিষয়টি চলচ্চিত্র জগতের বাইরের খুব কম লোকই জানতেন। দুই স্ত্রীর সঙ্গেই সংসার করেছেন কুকু। অরুণার সঙ্গে প্রায় ৩৬ বছরের বিবাহিত জীবন কুকুর। তাই স্বামীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন অরুণা। কিন্তু কেন তাঁরা গোপনে বিয়ে করেছিলেন? ৩৬ বছরের বিবাহিত জীবনেও কেন সন্তান হয়নি তাঁদের? কুকুর মৃত্যুর পর সবটাই এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন অরুণা ইরানি।

তাঁর কথায়, ‘সেলেব্রিটি হোক বা সাধারণ মানুষ হোক, জেনেশুনে বিবাহিত পুরুষকে বিয়ে করাটা সকলের কাছেই অস্বাভাবিক বিষয়। কুকুকে বিয়ের পর আমাকেও অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে জেতে হয়েছিল। তাই আমাদের বিয়ের খবর কেউ জানত না। তাই প্রকাশ্যে কুকুর সঙ্গে বিয়ের কোথা আমি কখনই কাউকে জানাইনি। এই বিষয়ে কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করলেও আমি সবসময় এড়িয়ে গিয়েছি। আমাদের সম্পর্ক কাউকে কষ্ট দেওয়ার জন্যে ছিল না। আমার কখনও তাঁর পরিবার ভাঙার উদ্দেশ্য ছিল না। একটি বিবাহবহির্ভূত সম্পর্কের জন্যে কখনই শুধু নারীকে দোষারোপ করা যায় না, একজন বিবাহিত পুরুষকেও তাঁর পরকীয়া সম্পর্কের জন্যে স্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়। একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানোটা কঠিন, তা আমি হারে হারে টের পেয়েছি। তবে কোহলির দুটি মেয়ে রয়েছে। তাই ওদের মুখের দিকে তাকিয়ে আমরা কখনই আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আলোচনা করতাম না। হেমা মালিনীও বিবাহিত ধর্মেন্দ্রকে বিয়ে করেছিলেন, মালিনীও কখনও ধর্মেন্দ্র প্রথম সংসার ভাঙতে চাননি।  আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল, সন্তান না নেওয়া। সেই নিয়ে আমি কষ্ট পেয়েছি, ঠিকই, কিন্তু আমি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছিলাম, তাই আমার এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমার সন্তান যদি জিজ্ঞেস করত, ‘তার বাবা কোথায়?’ তখন আমি কী জবাব দিতাম?’

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

মঞ্চে ‘বাজপেয়ী’র চরিত্রে সুকান্ত মজুমদার! অভিনয়ের প্রস্তাব পেয়ে যা বললেন কেন্দ্রীয় মন্ত্রী

মাঝে আকাশে লখনউ থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটে বোমা হামলার হুমকি, আতঙ্কে যাত্রীরা

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির