রহস্যে ভরপুর ‘গিরগিট’র শুটিংয়ের প্রস্তুতি তুঙ্গে

ছবির নাম 'গিরগিট'। পরিচালক বাপ্পার এই ছবির মাধ্যমেই হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধাগা প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিগত বেশ কয়েকদিন ধরে চোখ রাখলেই আভাস মিলছিল নতুন কিছুর। যা সকলের মনেই বেশ কৌতূহলের সৃষ্টি করেছিল। শেষমেশ সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো এবার এই প্রযোজনা সংস্থার নতুন ছবির ব্যানার। ছবির নাম ‘গিরগিট’। পরিচালক বাপ্পার এই ছবির মাধ্যমেই হিন্দি ছবিতে ডেবিউ করতে চলেছেন। তবে শুধুই পরিচালক একা নন তার সঙ্গে প্রযোজক শুভঙ্কর মিত্রেরও এটি প্রথম প্রযোজিত হিন্দি ছবি। তবে এই ছবি পরিচালকের প্রথম হিন্দি ডেবিউ হলেও এটি তাঁর দ্বিতীয় পরিচালনা। সমস্ত ছবি পরিচালনার মত বাপ্পার কাছেও এটি ভীষণরকমের চ্যালেঞ্জিং। অন্যদিকে প্রযোজক শুভঙ্কর মিত্রেরও এটি প্রথম হিন্দি ছবি প্রযোজনা। তবে তাঁকেও এর আগে উ’ৎসবের পরে’ ওয়েব সিরিজে প্রযোজক হিসেবে দেখা গিয়েছে। সম্প্রতি শুরু হয়েছে এই ছবির কাজ 

মূলত রহস্য-রোমাঞ্চে ভরপুর একটি ছবি হতে চলেছে এটি বলা যায়। মুখ্য চরিত্র নীলাঞ্জনা মনের মত কেস না পেয়ে পেয়ে ক্লান্ত। এমন সময় সে তাঁর সাংবাদিক বন্ধু ইন্দ্রনীলের সঙ্গে যায় ছুটি কাটাতে সমুদ্রপাড়ে। এমন সময় নীলাঞ্জনার কাছে ফোন আসে প্রমোদ বাজপেয়ী নামের এক উকিলের। তাঁর সেই ফোন ঘনীভূত করে নানা রহস্য। তাঁর কথায় নীলাঞ্জনা জানতে পারে প্রমোদ বাজপেয়ীর বাড়ির তিনজন পরিচারিকা খুন হয়েছেন। এবং সেক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র পেনসিল। পেনসিল দিয়ে গলায় আঘাত করেই মারা হয়েছে তাঁদের প্রত্যেককে। কিন্তু কে বা কারা এই খুন করছেন তা ধোয়াশা থেকেই যাচ্ছে। আর সেই ধোঁয়াশা কাটাতেই ময়দানে নামবেন গোয়েন্দা নীলাঞ্জনা । 

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইপ্সিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দোপাধ্যায়, ডোনা মুন্সির মতো দক্ষ কলাকুশলীরা। এছাড়াও থাকবেন পায়েল মুখোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন প্রাঞ্জল দাস। এই ছবির গান গাইছেন করেছেন ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, উজ্জয়িনী মুখোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, রিমি দেব প্রমুখ। উল্লেখ্য, ছবির শুটিংয়ের কাজ শুরু হওয়ার আগেই মিউজিকের কাজ সম্পূর্ণ। ক্যামেরায় ম্যাজিক দেখাচ্ছেন করছেন সৌরভ ব্যানার্জী এবং কথায় আছে ছবি শেষ হয় এডিট টেবিলে, সেই এডিটের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি।

ইতিমধ্যে ছবির ওয়ার্কশপ থেকে প্রি-প্রোডাকশন সবটাই সারা।অপেক্ষা শুধু অতিমারি পরিস্থিতি সামলে ওঠার।  তাই বর্তমান পরিস্থিতি একটু সামাল দেওয়া গেলে সমস্ত রকম সরকারি বিধি নিষেধ মেনে ছবির শুটিংয়ের কাজ শুরু করার অপেক্ষায় রয়েছে ‘গিরগিট’র পুরো টিম।

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, সলিল সমাধি ৬

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের