শিন্ডেসেনার হয়ে লোকসভা নির্বাচনে গোবিন্দার প্রত্যাবর্তন, সম্পত্তির পরিমাণ কত?

২০০৪ সালে নির্বাচন কমিশনে দায়ের করা একটি হলফনামা অনুযায়ী, গোবিন্দার সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বলিউডের প্রথম সারির অন্যতম সুপারস্টার হলেন গোবিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা নির্বাচনের দিকে এখন গোটা দেশবাসীর পাখির চোখ। আর ভোটে জিতে সংসদে নিজেদের দলের জন্যে জায়গা হাঁকাতে বদ্ধপরিকর রাজনৈতিক দলগুলি। আর তার জন্যে তাঁদের কাছে এখন মোক্ষম অস্ত্র তারকা রা। ইতিমধ্যেই গ্ল্যামার দুনিয়ার একাধিক তারকা ডেবিউ করেছেন রাজনীতিতে। লোকসভা নির্বাচনে এক একটা কেন্দ্রের টিকিট পেয়েছেন তাঁরা। কিন্তু শেষ ছক্কাটা মারলেন বলিউডের হিরো নং ১। বৃহস্পতিবার সকলকে চমকে ২০ বছর পর রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন প্রখ্যাত বলিউড অভিনেতা গোবিন্দা। যিনি ২০০৪ সালে কংগ্রেসের হয়ে মুম্বই উত্তর থেকে দাঁড়িয়েছিলেন। এবং সেই নির্বাচনে বিজেপির প্রার্থীকে হারিয়েছিলেন।

কিন্তু দুর্ভাগ্যবশত তার বছর তিনেক পরেই তিনি রাজনীতি ছেড়ে দেন। দীর্ঘ ২০ বছর বিরতির পর ফের রাজনীতিতে ডেবিউ করলেন অভিনেতা। তবে এবার কংগ্রেসের হয়ে নয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা পার্টির হাত ধরলেন। তাঁদের নেতৃত্বেই লোকসভা নির্বাচনে মুম্বই উত্তরের একই কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন গোবিন্দা। যেটা কিনা ভোট আবহের মধ্যে দেশের অন্যতম বিগেস্ট নিউজের মধ্যে একটি। শিবসেনাতে যোগদান করেই গোবিন্দা বলেন, ‘আমি ১৪ বছরের দীর্ঘ বিরতির পর এখানে ফিরেছি। আমরা গত ২ বছরে মহারাষ্ট্রে যেমন অগ্রগতি দেখেছি তেমনি গত ১০ বছরেও একই রকম অগ্রগতি দেখেছি। আমরা এখন রাজ্যের সৌন্দর্যায়ন, শিল্প ও বৃদ্ধির দিকে মনোনিবেশ করব।’ তবে ভোটে দাঁড়ানো মাত্রই একটি কথাই বারবার নজরে আসছে। তা হল গোবিন্দার সম্পত্তির পরিমাণ কত?

২০০৪ সালে নির্বাচন কমিশনে দায়ের করা একটি হলফনামা অনুযায়ী, গোবিন্দার সম্পত্তির পরিমাণ ১৫০ কোটি টাকারও বেশি। বলিউডের প্রথম সারির অন্যতম সুপারস্টার হলেন গোবিন্দা। তাঁর অভিনীত সিনেমার সংখ্যা প্রায় ৫০ টিরও বেশি। প্রতিটি সিনেমার জন্যে তিনি ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক নিতেন। তাঁর বার্ষিক রোজগার ১২ কোটি টাকা। তবে তাঁর অভিনয় দর্শকদের দ্বারা দুর্দান্ত প্রশংসনীয়। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে একাধিক মর্যাদাপূর্ণ পুরষ্কারও। তবে বর্তমানে গোবিন্দার সম্পত্তির পরিমাণ কত তা এখনই বলা সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশনের কাছে তাঁর সম্পত্তির হলফনামা না পেশ করা পর্যন্ত সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়।

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

‘লালবাগচা রাজা’র বিসর্জনে চোরের উপদ্রব, ভিড়ের সুযোগে ২০০ মোবাইল গায়েব, গ্রেফতার ১৮

ভাতের সঙ্গে জমজমাটি, অল্প সময়েই বানিয়ে ফেলুন ঝুরো ডিম-পেঁয়াজ পোস্ত

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

দুর্গাপুজোয় শহরের ট্রাফিক কন্ট্রোল করবে এক কোটি টাকার ড্রোন

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে উত্তর কোরিয়াকে হারিয়ে জয়ী স্পেন

গাড়িতে হামলা, নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে ছুটলেন কুণাল ঘোষ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন