প্রয়াত প্রখ্যাত গুজরাতি গায়ক-সুরকার গৌরাঙ্গ ব্যাস, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

দেশের সঙ্গীত মহলে আবারও শোকের ছায়া! প্রয়াত প্রখ্যাত গুজরাতি সুরকার-গায়ক গৌরাঙ্গ ব্যাস। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সঙ্গীত মহলে আবারও শোকের ছায়া! প্রয়াত প্রখ্যাত গুজরাতি সুরকার-গায়ক গৌরাঙ্গ ব্যাস। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টা নাগাদ আমেদাবাদে নিজের ফ্ল্যাটেই পরলোকগমন করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ছিলেন প্রখ্যাত সুরকার ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অবিনাশ ব্যাসের পুত্র এবং গুজরাতি সঙ্গীতমহলের অনবদ্য ব্যাক্তিত্ব ছিলেন। বাবার পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজস্ব প্রতিভায় তিনি ভারতীয় সঙ্গীতমহলে জায়গা বানিয়ে নিয়েছিলেন। মাত্র পাঁচ বছর বয়সে হারমোনিয়ামে ‘বৈষ্ণব জন’ বাজিয়ে গানের জগতে ডেবিউ করেছিলেন তিনি।

যদিও কেরিয়ারের শুরুতে তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। স্বনামধন্য সংস্থায় কাজও করতেন। তবে সঙ্গীতের প্রতি অনুরাগই তাঁকে শেষমেশ গানের দুনিয়ায় নিয়ে আসে। এরপর তিনি চাকরি ছেড়ে দিয়ে শিল্পকলায় পূর্ণকালীন কর্মজীবন গড়ে তোলেন। বাবা অবিনাশ ব্যাসের সহকারী হিসেবে ‘জেসাল তোরাল’ ছবিতে কাজ শুরু করেন। এরপর ‘লাখো ফুলানি’ ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে গুজরাতি চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হন তিনি। এই ছবিতে তিনি কিশোর কুমারের সঙ্গে প্রথম গুজরাতি গান গেয়েছিলেন। কর্মজীবনে, তিনি ১০০ টিরও বেশি চলচ্চিত্রের জন্য প্রায় ৫০০ টির বেশি সঙ্গীত রচনা করেছেন। ব্যাসই ভারতের একাধিক শীর্ষস্থানীয় প্লেব্যাক গায়ককে গুজরাতি সিনেমায় নিয়ে এসেছিলেন। লতা মঙ্গেশকরের কণ্ঠে ‘দিকরি তো পরকি থাপন’ গানটি তিনি রচণা করেছিলেন। এছাড়া তিনি আশা ভোঁসলে, কিশোর কুমার, মান্না দে, মহেন্দ্র কাপুর, সুমন কল্যাণপুর, ভূপিন্দর সিংহ এবং প্রফুল্ল দাভ-সহ একাধিক বিখ্যাত গায়কদের সঙ্গেও সহযোগিতা করেছিলেন।

 

তাঁর স্মরণীয় রচনার মধ্যে রয়েছে ‘মানিয়ারো তে হালু হালু থাই রে ভিয়ো’ এবং ‘হু তু তুমি, জামি রমতনি রুতু’, ‘আমদাবাদ না রিক্সাওয়ালো, গরম মাসালেদার খাটিমিথি ভাঙ্গি, সানভারিও, পাটন শাহের নি নর পদমনি। সুতরাং তাঁর মৃত্যুতে গোটা গুজরাতি সঙ্গীতমহলে শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটারে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি গুজরাটি ভাষায় একটি দীর্ঘ নোট শেয়ার করে লিখেছেন, ‘গুজরাতি সঙ্গীত জগতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শ্রী গৌরাঙ্গ ব্যাসের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি তাঁর পিতা অবিনাশ ব্যাসের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গুজরাতি সঙ্গীতের জগতে নিজের একটি অনন্য স্থান তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুতে গুজরা্ত একজন প্রতিভাবান স্রষ্টাকে হারাল। গুজরাতি সঙ্গীত জগতে তাঁর অমূল্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের