Uk-তে বাতিল ভিসার আবেদন, বিদেশে শুটিং নিয়ে বিপাকে সঞ্জয় দত্ত

৯৯৩ সালে গ্রেপ্তার হওয়ার পরে, সঞ্জু মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্যে একাধিকবার ভিসার জন্য আবেদন করেছালেন, কিন্তু একটিও পাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিসা সংকটের কারণে ‘Son Of sardaar 2’ থেকে বাদ পড়লেন সঞ্জয় দত্ত। ২০১২ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগনের সুপারহিট চলচ্চিত্র ‘সন অফ সর্দার’, ছবিটি বক্সঅফিসে ব্যপক প্রশংসাও কুড়িয়েছিল। এখন শিরোনামে ছবির দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ‘Son of Sardaar 2’। ছবিতে আবারও অজয় দেবগন এবং সঞ্জয় দত্তের মুখোমুখি সংঘর্ষ আলোকিত করবে। কিন্তু এই মুহূর্তে ছবির ভক্তদের জন্যে খারাপ খবর। একটি প্রতিবেদনে অনুযায়ী, ছবিতে প্রথমে অভিনেতা- রাজনীতিবিদ রবি কিষানের থাকার কথা ছিল, কিন্তু তাঁর পরিবর্তে সঞ্জয় দত্তকে নেওয়া হয়েছে। এটাই সমস্যার কারণ! শারীরিক অসুস্থতার কারণে অক্ষয় কুমারের Welcome 5-এর প্রোমো শুট করেও সরে দাঁড়ান সঞ্জয় দত্ত। কারণ তিনি এখন অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে পারবেন না, তাঁর শারীরিক অবস্থা এখন ভাল নয়। তবে Houseful 5-এ অভিনয় করবেন সঞ্জয় দত্ত।

Son of sardaaar-এরও অভিনয় করার কথা রয়েছে সঞ্জয় দত্তের। কিন্তু এই মুহূর্তে এই ছবির শ্যুটিং হচ্ছে স্কটল্যান্ডে। এতে ম্রুণাল ঠাকুরও অভিনয় করেছেন। সঞ্জয়েরও স্কটল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু অতীতে অভিনেতার কারাবাসের কারণে UK সরকার অভিনেতার ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছেন। একটি সূত্র পোর্টালকে বলেছে, “১৯৯৩ সালে গ্রেপ্তার হওয়ার পরে, সঞ্জু uk-তে ভ্রমণের জন্যে একাধিকবার ভিসার জন্য আবেদন করেছালেন, কিন্তু একটিও পাননি। দ্য সন অফ সরদার 2 শ্যুট হত তাঁর গ্রেফতারের পর প্রথম যুক্তরাজ্য ভ্রমণ। কিন্তু এখন শোনা যাচ্ছে, সিনিয়র অভিনেতার ভিসার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে, তাই তিনি ছবি থেকে বাদ পড়ছেন। নির্মাতারা তাঁর জায়গায় আবারও রবি কিষাণকে প্রতিস্থাপন করার কথা ভাবছেন। তবে সূত্রটি আরও প্রকাশ করেছে যে সঞ্জয়ের ভিসার সমস্যা হাউসফুল 5 এর শুটিংকেও প্রভাবিত করতে পারে।

কারণ অক্ষয় কুমার-অভিনীত কমেডিটির শুটিং সেপ্টেম্বরে লন্ডনে হওয়ার কথা রয়েছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকেও সঞ্জয়ের বিকল্প খুঁজতে হবে কিনা জানতে চাইলে, সূত্রটি বলেছিল, “সাজিদ একটি বুদ্ধিমান পথ বেছে নিয়েছেন। লন্ডনে কাস্টের সঙ্গে শুটিং শুরু হওয়ার সময়, সঞ্জুর সমস্ত অংশ মুম্বাইতে চিত্রায়িত হবে। তাই, এই ফ্রন্টে কোন সমস্যা নেই।” উল্লেখ্য, ১৯৯৩ সালের এপ্রিলে, সঞ্জয়কে TADA এবং অস্ত্র আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১৯৯৩ সালের বোম্বে বোমা হামলায় অন্যান্য অভিযুক্তদের কাছ থেকে সংগ্রহ করা অবৈধ অস্ত্র রাখার জন্য অস্ত্র আইন লঙ্ঘনের জন্য তাঁকে পরে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মার্চ 2013 সালে, সুপ্রিম কোর্ট তার পাঁচ বছরের সাজা বহাল রাখে এবং একাধিক জামিনের পরে, অবশেষে 2016 সালে তার জেলের মেয়াদ শেষ হয়। সন অফ সর্দার 2-এ অজয় ​​দেবগন এবং সঞ্জয় দত্তকে যথাক্রমে বিল্লু এবং জ্যাসি চরিত্রে দেখা যেত।

উনদাভের জোড়া গোলে ২০ বছরের ‘শাপমোচন’, এক যুগ বাদে নকআউটে জার্মানি

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু