‘তিনি আমার সবকিছু ছিলেন’, মৃত্যুর তিনদিন পর ধর্মেন্দ্রকে নিয়ে আবেগঘন হেমা মালিনী

ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর ১৯৮০ সালে বিয়ে হয়েছিল। বিবাহিত সত্ত্বেও ড্রিম গার্লের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ধর্মেন্দ্র। শোনা যায়, প্রথম স্ত্রী প্রকাশ কউরের অনুমতিতেই হেমাকে বিবাহ করেছিলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘকালীন অসুস্থতার পর ২৪ নভেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র দেওল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়েছে বলিউডের এক অধ্যায়। আইকনিক ছবি ‘শোলে’-র ৫০ বছর পূর্তিতেই মারা গেলেন বীরু। যে ছবিতে বীরুর ভূমিকায় ধর্মেন্দ্র আর জয়ের ভূমিকায় অমিতাভ বচ্চনের অভিনয় প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। বলিউডে প্রায় ৩০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র। যার মধ্যে ৭৫ টি ছিল ব্লকবাস্টার। তাঁর অবদান কোনদিনও ভুলতে পারবে না বলিউড। গানে-অভিনয়ে চিরকাল থেকে যাবেন তিনি সকলের মনে। প্রায় ৭ দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করেছেন। তাঁর মৃত্যুতে কান্নায় ফেটে পড়েছে গোটা দেশ। চলতি মাসের শুরুতে তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়ে ছিল। যেখানে তিনি শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন এবং ভেন্টিলেশনে ছিলেন। যদিও তখনই অভিনেতার মৃত্যু নিয়ে গুজব উঠেছিল। কিন্তু তাঁর স্ত্রী হেমা মালিনী এবং এশা দেওল গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন যে, ধর্মেন্দ্র ঠিক আছে। সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা হল না।

হাসপাতাল থেকে মুক্তির ১২ দিন পর মারা গেলেন ধর্মেন্দ্র। তবে অভিনেতার পরিবার থেকে তাঁর মৃত্যুর খবর সেদিন দেওয়া হয়নি। গোপণেই অভিনেতাকে শ্মশানে নিয়ে যায় দেওল পরিবার। যেখানে গিয়েছিলেন বলিউডের একাধিক তারকা।চোখের জলে বন্ধুকে বিদায় দিয়েছেন, শত্রুঘ্ন সিনহা, অমিতাভ বচ্চনরা। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেওল পরিবারে ধর্মেন্দ্রর শোকসভার আয়োজন করা হয়েছে। এই আবহে স্বামীকে নিয়ে আবেগঘন কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী। অবশেষে তিনি স্বামীর মৃত্যু নিয়ে মুখ খুললেন। আজ সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে হেমা মালিনী লিখেছেন, “ধরম জি, তিনি আমার কাছে অনেক কিছু ছিলেন। আমাদের দুই মেয়ের স্নেহময় স্বামী, এশা ও আহানার স্নেহময় বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি, প্রয়োজনের সকল সময়ে আমার কাছে ‘থেকে যাওয়া’ মানুষ। আসলে, তিনিই আমার কাছে সবকিছু ছিলেন! সবসময় ভাল এবং খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আমার পরিবারের সকল সদস্যের সঙ্গে সহজ, বন্ধুত্বপূর্ণ আচরণ ভাগ করে নিতেন। যা তাঁকে সবার কাছে প্রিয় করে তুলেছিল, সর্বদা তাদের সকলের প্রতি স্নেহ এবং আগ্রহ প্রদর্শন করতেন তিনি।”

 

অভিনেত্রী আরও লেখেন, “একজন জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে, তার প্রতিভা, তার জনপ্রিয়তা সত্ত্বেও তার নম্রতা এবং তার সর্বজনীন আবেদন তাকে সকল কিংবদন্তির মধ্যে অতুলনীয় একজন অনন্য আইকন হিসেবে আলাদা করেছিল। চলচ্চিত্র জগতে তার স্থায়ী খ্যাতি এবং অর্জন চিরকাল থাকবে। আমার ব্যক্তিগত ক্ষতি অবর্ণনীয় এবং যে শূন্যতা তৈরি হয়েছে তা আমার বাকি জীবন জুড়ে থাকবে। বছরের পর বছর একসঙ্গে থাকার পর, আমার কাছে অসংখ্য স্মৃতি রয়ে গিয়েছে।” ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর ১৯৮০ সালে বিয়ে হয়েছিল। বিবাহিত সত্ত্বেও ড্রিম গার্লের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ধর্মেন্দ্র। শোনা যায়, প্রথম স্ত্রী প্রকাশ কউরের অনুমতিতেই হেমাকে বিবাহ করেছিলেন অভিনেতা। কিন্তু প্রথম স্ত্রীকেও ছাড়েন নি তিনি। বিয়ের আগে, হেমা ও ধর্মেন্দ্র পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন। ১৯৮১ সালে, তাদের প্রথম কন্যা এশা দেওলের জন্ম হয় এবং ১৯৮৫ সালে তাদের দ্বিতীয় কন্যা অহনা দেওলের জন্ম হয়। রিপোর্ট অনুসারে, দেওল পরিবার ২৭ নভেম্বর, ২০২৫, বৃহস্পতিবার, মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে ধর্মেন্দ্রের জন্য একটি প্রার্থনাসভার আয়োজন করেছেন। অনেক সেলিব্রিটি এতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে ১০ দিনের জন্য বন্ধ ক্লাস, পিছল মিড-টার্ম পরীক্ষা

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো