ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

হলিউডে ফের শোকের ছায়া! বিরল রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী ডেভি চেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! বিরল রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সেই প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী ডেভি চেজ। যিনি ‘দ্য রিং’ ছবিতে সামারা মরগান চরিত্রে অভিনয়ের জন্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর চরিত্রটি ছিল ভয়ঙ্কর। দর্শকদের আতঙ্কিত করার জন্য বিখ্যাত ছিলেন তিনি। এছাড়া তিনি ‘লিলো অ্যান্ড স্টিচ’ ছবিতে ডিজনির জনপ্রিয় চরিত্র লিলোতে অভিনয়ের জন্যে জনপ্রিয় ছিলেন। অর্থাৎ বিশ্বজুড়ে তাঁর বিশাল ভক্তসংখ্যা ছিল। তাই স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে শোকের পরিবেশ বিরাজ করছে হলিউডে। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ম্যানেজার ও বন্ধু জন রায়ান জুনিয়র।

তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করে জানিয়েছেন, বুধবার (১৭ জুন) রাতে অভিনেত্রী লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। দিন কয়েক আগে তাঁকে অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল। সেখানেই গতকাল মৃত্যুবরণ করেন অভিনেত্রী। ডেভি চেজ শিশুশিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি মুলত হরর এবং অ্যানিমেশন উভয় ছবির জন্যে বিখ্যাত ছিলেন। চেজের জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে জন রায়ান বলেছেন, ‘তিনি ছিলেন সেরা মানুষ। বিড়াল ভালবাসতেন। প্রচারের আলো থেকে সর্বদা দূরে থাকতেন। তিনি আমাদের সঙ্গে বিড়াল উদ্ধারের কাজে যুক্ত ছিলেন। তিনি খুবই আত্মমগ্ন থাকতেন। তিনি প্রায়শই লাস ভেগাসের বাড়িতে দীর্ঘ সময় কাটাতেন। আর স্বাধীন চরিত্রের জন্যে প্রায়শই বড় স্টুডিওর প্রকল্প প্রত্যাখ্যান করতেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

চেজের জীবন

লাস ভেগাসে জন্ম ও বেড়ে ওঠা চেজ মাত্র চার বছর বয়সে থিয়েটার এবং ভয়েসওভারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সাত বছর বয়সে তিনি মেলিসা জোয়ান হার্ট অভিনীত জনপ্রিয় সিটকম ‘সাবরিনা দ্য টিনেজ উইচ’-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেন। ২০০১ সালে কাল্ট ক্লাসিক ‘ডনি ডার্কো’ ছবিতে সামান্থা ডার্কো চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। কয়েক বছর পর, তিনি এর সিক্যুয়েল ‘এস. ডার্কো’-তে পুনরায় একই চরিত্রে অভিনয় করেন। তবে, ২০০২ সালের হরর হিট ‘দ্য রিং’-এ তাঁর হাড়হিম অভিনয় তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। প্রশংসিত জাপানি হরর চলচ্চিত্রটির আমেরিকান রিমেকে চেজ সামারা মরগান চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি ছিলেন লম্বা কালো চুলের এক ভুতুড়ে চরিত্র এবং টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে আসেন। তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল এবং এর জন্য তিনি ২০০৩ সালে সেরা খলনায়িকা হিসেবে এমটিভি মুভি অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া তিনি তাঁর কর্মজীবনে ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এর মতো জনপ্রিয় টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন। তবে পরবর্তী জীবনে চেজকে বেশ কিছু আইনি ঝামেলারও সম্মুখীন হতে হয়েছিল, যার মধ্যে মাদক রাখা এবং চুরি করা গাড়িতে চেপে ভ্রমণের মামলা যুক্ত ছিল।

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা