সকলকে নিয়েই পুজোর আনন্দ উপভোগ করেন অভিনেত্রী থেকে রাজনেত্রী হয়ে ওঠা সায়ন্তিকা

সপ্তমী পর্যন্ত কাজ করলেও বরানগরে প্রচুর পুজো উদ্বোধনের ডাক পান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশজুড়ে শরতের ঝলমলে রোদ। যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু প্রকৃতিও জানান দিচ্ছে মা আসছে, আকাশে-বাতাসে পুজো পুজো গন্ধ। যাই হোক, আর মাত্র ২৬ দিন বাকি ঢাকে কাঠি পড়তে। ইতিমধ্যেই কেনাকাটা শেষের পর্যায়ে। পুজোয় কেমন সাজবে, কোথায় যাবেন, কোনদিন কোন পোশাকে নিজেকে সাজাবেন, সেটাই হয়তো এখন পরিকল্পনা চলছে। তবে সবকিছুর মধ্যেও মনে পড়ে যায় ছোট বেলার দিনগুলোর কথা। স্কুল-জীবনে পুজো আসলেই নতুন পোশাক কেনার আনন্দ থাকতো মনের মধ্যে, পাশাপাশি এই ৫ টা দিন বই-খাতা থেকে শতহস্ত দূরে, কলেজ জীবনে বন্ধুদের সঙ্গে আড্ডা, নতুন নতুন পোশাকে ভালোবাসার মানুষের সঙ্গে ঘুরতে বেরনো, সবটাই যেন এখন নস্টালজিয়া।

বিশেষ করে, নব্বই দশকের ছেলে মেয়েদের কাছে এখন পুজো মানেই পরিবারের সঙ্গে কাটানো। যাই হোক, সাধারণ মানুষের পাশাপাশি পুজোর দিনগুলিতে নস্টালজিয়া য় ভাসেন তারকারাও। তবে বর্তমান যুগে দাঁড়িয়ে পুজোর সময়ে নস্ট্যালজিক হয়ে পড়াটা মোটেও পছন্দ নয় টলিউড অভিনেত্রী তথা তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কাছে জীবনের নানা পর্যায়ে দুর্গাপুজো এসেছে ভিন্ন ভিন্ন আবহ নিয়ে। আর প্রতিটি মুহূর্তই তিনি উপভোগ করেছেন চুটিয়ে।

সায়ন্তিকার উচ্চতা থেকে চাবুক ফিগার, অভিনয়, তাঁর সবটাই ভক্তদের কাছে প্রিয়। যদিও বর্তমানে রুপোলি পর্দার থেকে রাজনৈতিক মহলে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। রাজ্যের শাসকদলের নেতৃত্বে বরানগরের বিধায়ক তিনি এখন। পাশাপাশি বরানগরবাসীর কাছেও তিনি এখন প্রিয়। সুতরাং অভিনয়, সঙ্গে সামাজিক কার্যকলাপ সবটাই এক সঙ্গে সামলাচ্ছেন তিনি। তাহলে এত ব্যস্ততার মাঝে পুজো কীভাবে কাটাবেন অভিনেত্রীর? তবে পুজোর দিনগুলিতে সপ্তমী পর্যন্ত কাজ করেন তিনি। বাকি তিনটে দিন একেবারে নিজের খেয়ালে কাটান। আর এ সময়ে তিনি একেবারে বন্ধুবান্ধব, পরিবারের। হ্যাঁ, পুজোর দিনগুলিতে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাতেই বেশি পছন্দ করেন সায়ন্তিকা। আর পুজোর সময়ে কলকাতা ছেড়ে বাইরে থাকতে একেবারেই পছন্দ নয় নায়িকার। তবে রাজনীতিতে যোগ দেওয়ার পর পূজোর শিডিউল একটু পরিবর্তন হয়েছে তাঁর। সপ্তমী পর্যন্ত কাজ করলেও বরানগরে প্রচুর পুজো উদ্বোধনের ডাক পান তিনি। পাশাপাশি যে পুজো উদ্বোধনে যেতে পারেন না, সেখানে পুজোর একটা দিন হলেও যাওয়ার চেষ্টা করেন।

মুলত পুজোর দিনগুলিতে সকলের সঙ্গেই কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। এরপর ছোটবেলার পুজোর স্মৃতি নিয়ে অভিনেত্রী জানান, ছোটবেলার কোনও স্মৃতি তিনি ভোলেননি। জীবনের নানা সময়ে পুজোর আনন্দ আলাদা আলাদাভাবে উপভোগ করেছেন। স্কুলজীবনে বান্ধবীর বাড়ির পুজোয় তাঁর সময় কাটত। কলেজে জীবনে বন্ধুদের সঙ্গে ম্যাডস্ক স্কোয়ারে সময় কাটত। আর এখন মানুষের মাঝে থেকে পুজো উপভোগ করেন। 

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা