Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছেলেকে নিয়ে কেমন করে পুজো কাটাবেন কোয়েল, দিলেন ঝলক

আর সেখানেই ছেলের এক ঝলক ফুটে উঠল। একটি নিজস্বী পোস্ট করেছেন কোয়েল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে টলিউডের বেশিরভাগ নায়িকারাই সংসারী হয়ে গিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সংসারও একহাতে সামলাচ্ছেন। অভিনেত্রী কোয়েল এবার পুজোয় মিতিন মাসি হয়ে ফিরছেন অভিনেত্রী। দিন কয়েক আগেই সেই ট্রেলার রিলিজ হয়েছে। যাই হোক, কাজ কম্ম ছাড়া খুব একটা অনলাইনে আসেন না তিনি। পারিবারিক দিকটাও খুব একটা প্রকাশ করেন না অভিনেত্রী। তবে এদিন ছবির প্রচারে বেরিয়ে ছেলের এক ঝলক দেখালেন অভিনেত্রী।

আসলে সিনেমা, শুটিং, ছবির প্রচার ছাড়া কোয়েল মল্লিকের জীবনে এই মুহূর্তে অন্য গুরুত্বপূর্ণ বিষয় হল ছেলে কবীরের খেয়াল রাখা। ছেলেকে নিয়েই এখন সব জায়গায় ভ্রমণ করেন অভিনেত্রী। কিছুদিন আগেই ইতালি থেকে ঘুরে এসেছেন তিনি, বছরে কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছেন নায়িকা। বছরে একটার বেশি দুটি ছবি করেন না। জন্মের পর থেকে কোয়েলের ছেলে কবীরকে তেমন প্রকাশ্যে দেখাও যায়নি। এই মুহূর্তে দুটি কাজের প্রচারে ব্যস্ত অভিনেত্রী। এক দিকে পুজোয় মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘জঙ্গলে মিতিনমাসি’। এ ছাড়াও মহালয়ার দিন মা দুর্গা রূপে স্টার জলসায় আসতে চলেছেন অভিনেত্রী। কিন্তু ব্যস্ততার ফাঁকেও ছেলের জন্য ঠিক সময় বরাদ্দ থাকে নায়িকার। তিন বছরের একরত্তিকে নিয়েই প্রচারে বেরিয়েছেন তিনি।

এদিন সিনেমার প্রচারে যাওয়ার আগে বাড়িতে নিজের রূপসজ্জার ঘরে তৈরি হচ্ছিলেন অভিনেত্রী। আর সেখানেই ছেলের এক ঝলক ফুটে উঠল। একটি নিজস্বী পোস্ট করেছেন কোয়েল।

যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে সাজগোজ করছেন নায়িকা। আর মা-কে উঁকি দিয়ে এক মনে দেখছে ছোট্ট কবীর। এমনি একটি ঝলক এদিন নিজের ইনস্টা স্টোরিতে দিয়ে অভিনেত্রী লিখেছেন,“প্রচারের আগে তৈরি হচ্ছি।” আর মা ও ছেলের এমন একটি ছবি দেখে নেটপাড়াও মুগ্ধ। এদিকে কোয়েল দের বাড়ির পুজো কলকাতার নাম করা বনেদি পুজো। মল্লিক বাড়িতে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গেই তাঁর পুজোর দিনগুলি কাটে। পুজোর সময় স্বামী ও পুত্রকে নিয়ে সকাল সকাল চলে আসেন অভিনেত্রী। সেই ঝলকও ফুটে ওঠে সবসময় সোশ্যাল মিডিয়ার পাতায়। 

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম