ভারত-বাংলাদেশে একই সঙ্গে মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার ‘ফাইটার’

বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন, প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে যখনই ভারতের কোনও বিগেস্ট ছবি রিলিজের প্রশ্ন ওঠে, তখনই বিতর্ক চরমে ওঠে। শাহরুখ খানের ‘পাঠান’, এরপর জওয়ান, সলমান খানের টাইগার 3, কিসি কা ভাই কিসি কি জান-এই ছবিগুলিই অনেক বিতর্কের পর বাংলাদেশে মুক্তি পেয়েছে। কিন্তু ভারতের মতো সে দেশে জনপ্রিয়তা পায়নি এই ছবিগুলি। কারণ ছবি মুক্তি পাওয়ার বহুদিন পর সে দেশে মুক্তি পেয়েছিল সে ছবিগুলি। বলিউড চলচ্চিত্র মুক্তি পেলে বাংলাদেশের কোনও ছবি চলবে না, সেই ধারণা নিয়েই ভারতীয় ছবি জায়গা পেত না বাংলাদেশে প্রেক্ষাগৃহে।

শেষমেশ গত বছর দেশের মন্ত্রণালয়ের অনুমতিতে মুক্তি পেয়েছে ভারতীয় ছবি। নতুন বছরের শুরুতেও এই চিত্রটা একই রয়েছে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে হৃতিক-দীপিকার বহু প্রতীক্ষিত ছবি ‘ফাইটার’। ভারতের পাশাপাশি বাংলাদেশেও একই দিনে মুক্তি পেতে চলেছে এই ছবি। বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন, প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। তিনি ফেসবুকে সিনেমাটির একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, একইদিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফাইটার, টুডি ও থ্রিডি।

এই সিনেমার হাত ধরেই প্রথমবার বাংলাদেশের দর্শকরা কোনো হিন্দি সিনেমা টুডি ও থ্রিডিতে ভার্সনে দেখার সুযোগ পাবেন। ‘ফাইটার’ সিনেমায় স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করছেন হৃতিক রোশন। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকি এবং দীপিকা পাড়ুকোন রয়েছেন স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়। এছাড়াও ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় করছেন, করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে