‘খুব শিগগিরি বিয়ে করছি’, সাংবাদিকদের জানালেন রণবীর

রণবীর এবং আলিয়া খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন। এপ্রিলেই নাকি চারহাত এক হবে 'রালিয়া' জুটির। যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি রণবীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার শেষ ছবি ‘শর্মাজি নমকিন’র প্রচারে ব্যাস্ত রণবীর কাপুর। আগামিকাল সেই ছবি মুক্তির পূর্বে বেশ ব্যাস্ততায় দিন কাটছে অভিনেতার। আর এর মধ্যে হাওয়ায় ভাসছে রণবীর-আলিয়ার বিয়ের খবর। বাবার শেষ ছবির প্রচারে গিয়েও পাপারাজ্জিদের কাছে এই প্রশ্ন শুনতে হয় রণবীরকে। জিজ্ঞেস করা হয় তিনি এবং আলিয়া কবে বিয়ে করছেন? এপ্রসঙ্গে রণবীর জানিয়েছেন সংবাদমাধ্যমের সামনে তিনি এই বিষয়ে মুখ খুলবেন না বা তাঁদের বিয়ের নির্ধারিত দিন সম্পর্কেও জানাবেন না। কিন্তু তিনি এবং আলিয়া খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন। অন্যদিকে আগামী মাসেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে যে এপ্রিলেই নাকি চারহাত এক হবে ‘রালিয়া’ জুটির। যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি রণবীর।

অন্যদিকে কাপুর পরিবারের আরেক সদস্য রিমা কাপুর, রণবীরের পিসি এ প্রসঙ্গে জানিয়েছেন আগামী মাসে অর্থাৎ এপ্রিলে রণবীর-আলিয়ার বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিয়ে তো অবশ্যই হবে। কিন্তু এত তাড়াতাড়ি তাঁদের বিয়ের কোনও দিন নির্ধারণ বা বিয়ের প্রস্তুতি হচ্ছে বলে তিনি কিছুই জানেন না। কাজেই এ প্রসঙ্গে সঠিকভাবে তাঁর পক্ষে কিছু জানানো সম্ভব নয়। 

বলিউডের এক বহু প্রতীক্ষিত বিয়ে এটি। অতিমারি পরিস্থিতি তৈরি না হলে ‘রালিয়া’ জুটির বিয়ে এতদিনে হয়ে যেত। বিগত পাঁচ বছর ধরে ডেট করছেন তাঁরা। ২০১৮ সালে ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়েই সম্পর্ক দানা বাঁধতে থাকে এবং অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের অনুষ্ঠানে যুগলে এসে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রণবীর ও আলিয়া। 

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ