‘বিয়ের পর তাহসানকে আমি অভিনন্দন জানিয়েছি’, প্রাক্তন স্বামীকে নিয়ে প্রথম মুখ খুললেন মিথিলা

পিএইচডি ডিগ্রি অর্জন করে ‘ডক্টর’ উপাধি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও দিব্য চালিয়ে গিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিএইচডি ডিগ্রি অর্জন করে ‘ডক্টর’ উপাধি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও দিব্য চালিয়ে গিয়েছেন তিনি। সেই কারণে দুই জগতেই তিনি সফল। বর্তমানে তিনি টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। তাঁর প্রাক্তন স্বামী হলেন বাংলাদেশের সুখ্যাত গায়ক-অভিনেতা তাহসান। তাদের একটি সন্তানও রয়েছে। কিন্তু এখন দুজনেই আলাদা, জীবনের নতু্ন অধ্যায় শুরু করেছেন। গতবছর ডিসেম্বরে বিয়ের করেছেন তাহসান। ঢালিউডের একজন মেকআপ শিল্পী তাঁর এখন দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর বিয়ে নিয়ে আগে কোনও খবর ছিল না। স্বাভাবিকভাবেই তাহসান বিয়ের কথা জানিয়ে রীতিমতো বোমা ফাটান।

যাই হোক, সম্প্রতি ডক্টরেট হওয়ার পর প্রথমবার টিভির পর্দায় হাজির হন মিথিলা। সেখানে খোলামেলা মিথিলা জানান যে তিনি কীভাবে সমালোচনা সামলান, সৃজিত মুখো পাধ্যায়ের সঙ্গে তাঁর সংসার জীবন কেমন চলছে, সবটাই। পেশা ও ব্যাক্তিগত উভয় মাধ্যমকেই বজায় রাখার জন্যে কলকাতা বাংলাদেশ দৌড়াদৌড়ি করতে হয় তাঁকে। তবে সেলিব্রিটিদের প্রেম জীবন হোক বা সংসার জীবন সবটাই সংবাদের শিরোনামে থাকে। একই সাক্ষাৎকারে মিথিলা জানিয়েছেন, প্রাক্তন স্বামী তাথ কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে এখনও কেমন সম্পর্ক তাঁর? এ বিষয়ে মিথিলা বলেন, ‘রোজা আহমেদের সঙ্গে বিয়ের পর আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি। এমনকী সৃজিতকে বিয়ের পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।’

যদিও এর আগে ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খোলেন নি মিথিলা। প্রসঙ্গত, রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেছিলেন। এরপর দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। ১৭ বছর ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরিও করছেন তিনি।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র