চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“ইন্ডাস্ট্রিতে যৌনতা এবং দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছি আমিও”: অকপটে আলিয়া ভাট

নিজস্ব প্রতিনিধি: বলিউড ইন্ডাস্ট্রি প্রত্যেকটা মানুষের কাছেই স্বপ্নের দুনিয়া। কথায় আছে, এই ইন্ডাস্ট্রিতে প্রবেশের জন্য দরকার গডফাদার। আর যাঁদের নেই, তাঁদের মানতে হবে পরিচালক-প্রযোজকদের কুপ্রস্তাব। তবেই একটি সুযোগ মিলতে পারে। তবে শুধু বলিউড নয়, দেশের একাধিক ইন্ডাস্ট্রিতে এই কাণ্ডই চলে। বিশেষ করে, বলিউডের ক্ষেত্রে বছরের পর বছর ধরে, অনেক অভিনেতা-অভিনেত্রী নৈমিত্তিক যৌনতার মুখোমুখি হয়ে আসছেন। এই বিষয়ে অনেক অভিনেত্রী বিভিন্ন সময়ে সরব হয়েছেন। কেউ কেউ এরকম কুপ্রস্তাবকে এড়িয়ে গিয়েও সফল হয়েছেন, আবার কেউ কেউ এই প্রস্তাব মেনে নিয়েও প্রতিষ্ঠিত হতে পারেননি। হ্যাঁ, এবার ইন্ডাস্ট্রিতে নৈমিত্তিক যৌনতার মুখোমুখি হওয়ার বিষয়ে মুখ খুললেন হবু মাম্মি আলিয়া ভাট। স্টার কিড হয়েও যৌনতার শিকার হন না অভিনেত্রীরা, এই ধারণাকে মিথ্যা প্রমাণিত করলেন অভিনেত্রী। সম্প্রতি, আলিয়া একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যে, কীভাবে তিনিও ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিকবার দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছিলেন।

সম্প্রতি, একটি বেসরকারি নিউজ পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী অভিনেত্রী বলেছেন যে, তাঁকে অনেক ক্ষেত্রেই বিনা কারণে যৌনতাবাদী মন্তব্য শুনতে হয়েছাল। আর তিনি যখন এরকম কুমন্তব্য শুনেছিলেন, তখন তিনি যৌনতা সম্পর্কে কোনো অবগত ছিলেন না, পরে সেই বিষয়ে তিনি বুঝতে পেরেছিলেন। আলিয়া বলেন, সেই কারণেই আজ তিনি বেশি স্পর্শকাতর হয়ে উঠেছেন। এবং অনেক বেশি সংবেদনশীলও তিনি এখন।

আলিয়া ভাট আরও বলেছেন, এই ইন্ডাস্ট্রিতে শ্যুটিংয়ের সময়ে অনেক নারীদের অনেককিছু গোপন করতে বলা হয়। আলিয়াকে পরবর্তীতে ডার্ক কমেডি ‘ডার্লিংস’-এ দেখা যাবে। এই চলচ্চিত্রটির কাহিনী প্রসঙ্গে, এই ছবিতে দেখানো হবে, একজন স্ত্রী তাঁর স্বামীকে অপহরণ করবে। কারণ তিনি স্বামীর হাতে বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন, সেই প্রতিশোধ নিতেই মায়ের সাহায্য নিয়ে স্বামীকে অপহরণ করেছেন। ছবিটিতে আলিয়ার পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে, শেফালি শাহ এবং বিজয় ভার্মাকে।

Published by:

Share Link:

More Releted News:

আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

ডিভোর্সের পর সময়টা খুবই কঠিন ছিল, অকপট হানসিকা

সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ