আয়ুষ্মানের ‘পতি পত্নী অউর ওহ ২’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে, মে মাসেই মুক্তি!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে আবারও আসছে সম্পর্কের জট, হাসির খোরাক আর অদ্ভুত সব পরিস্থিতির মিশেল। এক কথায় জমজমাট বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছে নতুন অধ্যায়। বহু প্রতীক্ষিত কমেডি-ড্রামা ‘পতি পত্নী অউর ওহ দো’-এর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এই ছবিতে প্রজাপতি পান্ডে চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানা-কে, যিনি আবারও তাঁর স্বতন্ত্র অভিনয় দিয়ে দর্শকদের চমকে দিতে প্রস্তুত। তাঁর সঙ্গে রয়েছেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি এবং রাকুল প্রীত সিং একটি শক্তিশালী ও আকর্ষণীয় তারকাবহুল দল।

ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে, আয়ুষ্মানের চরিত্রটি একটি জালের মধ্যে আটকা পড়ে রয়েছে, আর তিনজন মহিলা সেই জাল ধরে দাঁড়িয়ে। যা ইঙ্গিত দিচ্ছে জটিল প্রেম, প্রতারণা ও মজার পরিস্থিতির এক বিশৃঙ্খল গল্পের দিকে। পোস্টারের ক্যাপশনেও মজার ছলে বলা হয়েছে, “শিকারি খুদ হো গয়া শিকার,” অর্থাৎ যে ফাঁদ পাতত, সে-ই এবার ফাঁদে পড়েছে। এই ছবিটি ২০১৯ সালের জনপ্রিয় ছবি পতি পত্নী অউর ওহ-এর সিক্যুয়েল। আগের ছবিতে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকার এবং অনন্যা পান্ডে।

 

View this post on Instagram

 

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

আরও পড়ুন: বিগ বস মারাঠি ৬ নিয়ে সোনালি রাউতের বিস্ফোরক অভিযোগ

নতুন ছবিটি পরিচালনা করছেন মুদাসসার আজিজ, যিনি আবারও এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরেছেন। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার এবং বিআর স্টুডিওস, পাশাপাশি ক্রিয়েটিভপ্রোডাকশনে আছেন জুনো চোপড়া। প্রথমে ৪ মার্চ মুক্তির পরিকল্পনা থাকলেও, ছবিটি এখন বড় পর্দায় আসবে ১৫ মে ২০২৬-এ। সব মিলিয়ে, ‘পতি পত্নী অউর ওহ দো’ হতে চলেছে এক রঙিন, মজাদার ও চমকপ্রদ সিনেমাটিক অভিজ্ঞতা।

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের