‘কবরের চাদর সঙ্গে রেখেছি, যে কোনও মুহূর্তে মরতে প্রস্তুত’, কনসার্টের মাঝে কেন বললেন লাকি আলি?

'আমি আমার কাফনের চাদর তথা 'কাফন' নিয়ে ঘুরে বেড়াই', বিস্ফোরক মন্তব্য কিংবদন্তি গায়ক-অভিনেতা লাকি আলির।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি আমার কাফনের চাদর তথা ‘কাফন’ নিয়ে ঘুরে বেড়াই’, বিস্ফোরক মন্তব্য কিংবদন্তি গায়ক-অভিনেতা লাকি আলির। জানালেন তিনি মৃত্যুর জন্যে সবসময় নিজেকে প্রস্তুত রাখছেন। হঠাৎ মৃত্যুর কথা বলছেন কেন তিনি? তবে কী খুব কঠিন রোগে আক্রান্ত তিনি? যখন তখন মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন? লাকি আলির এমন কথায় রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। বলিউডের একজন প্রথম সারির সঙ্গীতশিল্পী লাকি আলি। এই ৬৭ বছর বয়সী গায়ক তাঁর দরদী কণ্ঠ এবং কালজয়ী সঙ্গীতের জন্য পরিচিত।

সম্প্রতি একটি কনসার্টে গিয়ে নিজের মৃত্যুর প্রস্তুতি নিয়ে কথা বলেছেন লাকি। যা বলতে বলতে দর্শকদের সামনেই কান্নায় ভেঙে পড়েন গায়ক। লাকি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কনসার্টের ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। যেখানে কনসার্ট চলাকালীন গায়ককে বলতে শোনা যায় যে, ‘আমি তোমাদের সবাইকে ভালবাসি। কিন্তু একদিন তো আমাকে যেতেই হবে, তাই না? আমি তোমাদের বিরক্ত করছি না, কিন্তু আমি মৃত্যুর জন্যে আসলে প্রস্তুত। শুধু তাই নয়, আমি সব সময়েই আমার ইহরাম তথা কবরের চাদর নিয়ে ঘুরে বেড়াই। সঙ্গে রাখি। যাতে যেখানেই আমার মৃত্যু হোক না কেন, যাতে ওই চাদর আমার গায়ে চাপিয়ে দেওয়া হয়।’

 

 

View this post on Instagram

 

A post shared by Lucky Ali (@officialluckyali)

ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি কোনও কঠিন রোগে ভুগছেন কিনা তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। বলিউড অভিনেতা মেহমুদ আলি এবং মহেলাকা ওরফে মধু আলির পুত্র লাকি আলি ১৯৯০-এর দশকে ভারতীয় ইন্ডিপপ অঙ্গনে প্রবেশ করছিলেন। ১৯৯৬ সালের ৩ জুন মুক্তি পায় তাঁর প্রথম একক অ্যালবাম ‘সুনোহ’, যা তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। প্রধান ট্র্যাক হিসেবে তাঁর আইকনিক গান ‘ও সানাম’ আজও ভক্তদের হৃদয়ে গেঁথে রয়েছে। এছাড়া আলি, গোরি তেরি আঁখিন কাহেন, তেরি ইয়াদ যখন আতি হ্যায়, এবং না তুম জানো না হাম, হেয়রাত, এক পল কা জিনা, আহিস্তা আহিস্তা এবং সফরনামা-সহ বলিউডের একাধিক হিট গানে নিজেই কন্ঠ দিয়েছেন।

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক