মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েকে শ্লীলতাহানির করার চেষ্টা! এমনই অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। সেই অভিযোগকে কেন্দ্র করেই ভয়াবহ পরিণতি ঘটল হায়দরাবাদে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, স্বামীকে কুড়ুল দিয়ে আক্রমণ করেন তাঁর স্ত্রী। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হায়দরাবাদের আলওয়াল থানা এলাকার পেদ্দাল্লাদ্দাম্মা রেড্ডি কলোনিতে। মৃতের নাম শ্রীনিবাস। 

প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, শ্রীনিবাস তাঁদের মেয়ের সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে তাঁর স্ত্রী রমা সেখানে পৌঁছন। মেয়েকে রক্ষা করতে গিয়ে তিনি স্বামীকে কুড়ুল দিয়ে আক্রমণ করেন বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন শ্রীনিবাস। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আলওয়াল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: খেলতে গিয়েই বিপত্তি! ২০০ ফুট গভীর বোরওয়েলে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর

তবে ঠিক কী ঘটেছিল, হামলার আগে পরিবারের সদস্যদের মধ্যে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল সবটাই খতিয়ে দেখছে পুলিশ। মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগই হামলার নেপথ্যে ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হলেও, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তদন্ত এগোলেই ঘটনার পূর্ণাঙ্গ ছবি স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি