জন্মদিনে স্মরণে সুপ্রিয়া দেবী- নাতি শন বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি কেমন?

চলে গিয়েও দিদা যে তাঁর পাশে সর্বদা রয়েছেন, তাঁর কাজ দেখছেন এমনটা সবসময় মনে করেন শন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ৮ জানুয়ারি প্রয়াত কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মদিন। বিবিধ জনের তাঁকে নিয়ে বিবিধ মত। এমনকি মৃত্যুর পরেও তাঁকে নিয়ে নানা কটূক্তি, মহানায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা সমালোচনা সবকিছু মিলিয়ে এক মিশ্র প্রতিক্রিয়া সবমহলেই। তবে আর বাকি পাঁচজন মানুষের থেকে তাঁর অভিনেতা নাতি শন বন্দ্যোপাধ্যায়ের কাছে দিদিমা সুপ্রিয়া দেবী একেবারে একজন আলাদা মানুষ। সুপ্রিয়া দেবী শনের কাছে শুধুই তাঁর ‘দিদা’। একজন আলাদা মানুষ। দিদার জন্মদিন মানেই একটাসময় তাঁর পছন্দের বিষয়গুলি মাথায় রেখেই চলত সেলিব্রেশন। তাই সুপ্রিয়া দেবীর শেষ জন্মদিন পালনে তাঁরা পৌঁছে গিয়েছিলেন সুপ্রিয়া দেবী ও মহানায়কের পছন্দের জায়গা তোপচাঁচিতে। অতীতের স্মৃতিই দিদার কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন নাতি শন ও পরিবার। 

সবথেকে বড় বিষয় যেটি তা হল দিদা যখন ‘বেণুদি’ অর্থাৎ সুপ্রিয়া দেবী তখন অভিনেতা নাতি শন যতই ফিটনেস ফ্রিক হন না কেন তিনি যে কব্জি ডুবিয়ে দিদার হাতের রান্না খেতেন সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। দিদার হাতের চিংড়ি মাছের মালাইকারি আর পোলাও ছিল তাঁর পছন্দের খাবার। এছাড়াও ৮ জানুয়ারি সুপ্রিয়া দেবীর জন্মদিনে তাঁর পছন্দসই খাবারে সপরিবারে খাওয়াদাওয়াতেই চলত সেলিব্রেশন। চাইনিজ ছিল তাঁর পছন্দের ডিশ। তাই শহরের নতুন নতুন রেস্তোরাঁতে চাইনিজ খেতে যেতে পছন্দ করতেন কিংবদন্তী অভিনেত্রী। আজ তাই তাঁর অনুপস্থিতিতে এই বিশেষ দিনে স্মৃতিচারণা আর তার পাশাপাশি সুপ্রিয়া দেবীর পছন্দের খাবার নিয়ে এসে বাড়িতে খাওয়া দাওয়ার মাধ্যমে  তাঁর জন্মদিন উদযাপন করেন এখন সকলে। 

কিন্তু অভিনেতা শনের অভিনয় জীবনে তাঁর দিদার ভূমিকা কীভাবে রয়েছে? শনের ভাষাগত সমস্যা অর্থাৎ বাংলা বলতে না পারা ও নিজেকে ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রাখার কঠিন চেষ্টায় তাঁর দিদা ছিল তাঁর কাছে এক অনুপ্রেরণা। প্রাথমিক পর্যায় থেকে বাংলা শিখে আজ শন প্রত্যেকের পছন্দের অভিনেতা। সেক্ষেত্রেও দিদার ভূমিকা স্বীকার করেন তিনি বারবার। তবে আক্ষেপ থেকেই গিয়েছে। নিজের অভিনয়ের মূল্যায়ন তিনি জানতে পারেননি দিদা সুপ্রিয়া দেবীর কাছ থেকে। কারণ তাঁর মৃত্যুর কয়েক বছর পর থেকে শনের অভিনয় জীবন শুরু হয়।  তাই এই আক্ষেপ অভিনেতা শনের সারা জীবনের। তবে চলে গিয়েও দিদা যে তাঁর পাশে সর্বদা রয়েছেন, তাঁর কাজ দেখছেন এমনটা সবসময় মনে করেন শন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১