মেয়ের সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় মাতলেন অনুষ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রকাশ্যে আসেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। নতুন কিছু দেখবার আশায় মুখ চেয়ে থাকেন অনুরাগীরা। এবারও ব্যতিক্রম হল না। নতুন একখানা ড্রয়িং সামনে নিয়ে এলেন অনুষ্কা। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অনুষ্কা তবে প্রতিপক্ষ কে জানেন ? এই অঙ্কন প্রতিযোগিতা হয়েছে মেয়ে ভামিকার সঙ্গে। আর তা সামাজিক মাধ্যমে ভাগ করে নিতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 

ছবিটিতে দেখা যায় অনুষ্কা এবং তাঁর মেয়ে ভামিকার একটি কিউট ড্রয়িং। মেয়ে ভামিকার যে শৈল্পিক বিকাশ ঘটেছে তা বোঝাতেই মেয়ের প্রতিভা তুলে ধরেছেন অভিনেত্রী। ছবিটিতে দুটো পাশাপাশি ড্রয়িং রয়েছে। একটা ড্রয়িং এর উপর নাম লিখা আছে ভামিকা। অপর ড্রয়িংটিতে নাম লিখা আছে অনুষ্কা। ফুলের গাছ নিয়ে ছবি দুটো আঁকা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে অঙ্কন প্রতিযোগিতা চলছে।

এর বেশকিছুদিন আগে বাবা দিবসে অসাধারণ ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। দুটো হলুদ রঙের পায়ের ছাপ ছিল সেখানে। পায়ের ছাপ দুটো ছিল মেয়ে ভামিকা ও ছেলে অকায়ের। গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি অনুষ্কার। মেয়ের জন্মের পর শুধু ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিটি করেছেন তিনি। বরাবরই তাঁর ছবি এবং ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের আর শেষ থাকে না অনুরাগীদের মধ্যে। তবে এই নতুন অঙ্কন প্রতিযোগিতা নজর কেড়েছে নেট নাগরিকদের একাংশের।

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ