রাজনীতিতে যোগ দিচ্ছেন জিৎ? মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে নায়কের ছবি ভাইরাল হতেই জোর তরজা

শুক্রবার (৩১ অক্টোবর) ফেডারেশন আয়োজিত বিজয়া সম্মেলনীতে সেই তিনিই হাজির। আবার কালো কাক্কাপাড়, সাদা সুতোর কাজ করা পঞ্জাবি পরে একেবারে জামাই সেজে ধরা দেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী এখন রাজনীতি অঙ্গনেও মাতামাতি করছে। বর্তমানে দেব, সোহিনী সরকার, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, লাভলী মৈত্র, রুদ্রনীল ঘোষ-সহ অনেক তারকা অভিনয়ের পাশাপাশি রাজনীতি ময়দানেও বেশ পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছে নিজের। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম টলিউডের সুপারস্টার জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সরাসরি রাজনীতিতে যোগ না দিলেও তৃণমূলের আয়োজিত নানা ইভেন্টে নিমন্ত্রিত থাকেন। কিন্তু এক্ষেত্রে জিৎ একেবারেই ব্যতিক্রম। রাজনীতি ময়দান তো দূরের কথা, কোনও পুরস্কারপ্রদান অনুষ্ঠান বা বিজয়ী সম্মেলনী অনুষ্ঠানেও জিতকে কখনও দেখা যায়নি। বলা চলে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে তিনি শতহস্ত দূরে থাকারই চেষ্টা করেন।

ছবির কাজ বা প্রোডাকশন কাজের বাইরে ফ্যামিলি নিয়েই থাকতে ভালোবাসেন জিৎ। সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর বাড়িতে বিজয়া সম্মেলনীর আয়োজন করেছিলেন। সেখানেও জিৎকে দেখা যায়নি। অথচ শুক্রবার (৩১ অক্টোবর) ফেডারেশন আয়োজিত বিজয়া সম্মেলনীতে সেই তিনিই হাজির। আবার কালো কাক্কাপাড়, সাদা সুতোর কাজ করা পঞ্জাবি পরে একেবারে জামাই সেজে ধরা দেন অভিনেতা। তবে শুধু এতেই খামতি নয়, তিনি আমন্ত্রণ রক্ষার পাশাপাশি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গেও হাসিমুখে পোজও দিয়েছেন। সেই ছবি ছড়িয়ে পড়তেই নানা প্রশ্ন জেরবার। সকলের মনে একটাই প্রশ্ন, মন্ত্রীদের সঙ্গে ছবি তুলছেন জিৎ, শুধুই কী সৌজন্যবোধ, নাকি তিনিও রাজনীতিতে নাম লেখাচ্ছেন? আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তিনিও কী রাজনীতিতে যোগ দিচ্ছেন?

তবে এ বিষয়ে জিত এখনও মুখ না খুললেও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এ বিষয়ে কোনও বক্তব্য নেই তাঁর। তিনি নিজেও ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে আমন্ত্রিত ছিলেন। এছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি কাজ করছেন। দলনেত্রী নিজেই তাঁর উপর বিনোদন দুনিয়ার ভালমন্দ দেখার দায়িত্ব দিয়েছেন। কারও ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা নিয়ে কোনও আগ্রহ নেই তাঁর। তবে খবর, আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি হওয়ার কারণেই জিৎ বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন। আর কোনও কারণ নেই। এদিন জিতের পাশাপাশি দেবও উপস্থিত ছিলেন। আর তাদের দেখেই ‘দুই পৃথিবী ২’ -এর দাবি জানিয়েছেন ভক্তরা। সে বিষয়ে অবশ্য দেব-জিৎ জানিয়েছেন, দুই পৃথিবী ২’ নিয়ে একমাত্র SVF-এর নির্মাতারাই কথা বলতে পারবেন।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল