‘সবটাই নাটক, প্রচারের কৌশল’, ‘পুমা’ ব্র্যান্ডের সঙ্গে হাত মেলালেন অনুষ্কা

অভিনেত্রীকে ভিডিওতে বলতে শোনা যায়, “আমাকে কি সারাদিন স্পোর্টস ব্রা পরতে হবে? যা বিরাটের মতো একই কাজে আটকে থাকার মতো।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের অনুমতি ছাড়াই ভিডিও পোস্ট অনুষ্কার। খেপে বম্ব অভিনেত্রী। সোমবার, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা অনুষ্কার একটি ছবি বিনা অনুমতিতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিলেন। পরক্ষণেই ক্ষুব্ধ অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় এসে পুমা কোম্পানির নিন্দা করেন। যদিও অনুষ্কার সমালোচনামূলক পোস্টের পর পুমা ব্র্যান্ডটি সাড়া দেন। আসলে অভিনেত্রী এখনও পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়নি, তার আগেই অনুষ্কার ছবি পোস্ট করাতে খানিকটা আপত্তি জানান অভিনেত্রী। এই ঘটনার একদিন পরেই অর্থাৎ আজ মঙ্গলবার অভিনেত্রী ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেন। এরপরই সবটা পরিষ্কার হয়ে যায় নেটিজেনদের কাছে।

আসলে সম্প্রতি স্পোর্টস ব্র্যান্ড পুমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অনুষ্কা। সেই কারণেই এত নাটক, সবটাই পুমার প্রচারমূলক কৌশল ছিল। ভিডিওটিতে দেখা গিয়েছে, অনুষ্কা তাঁর চুল এবং মেকআপ করছেন। ভ্যানিটি রুমের ভিতরে আয়নার সামনে বসে উচ্চস্বরে কথা বলছেন। সঙ্গে ব্র্যান্ডের বিষয়ে তাঁর হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ শিল্পীর সঙ্গে কথা বলছেন। অভিনেত্রীকে ভিডিওতে বলতে শোনা যায়, “আমাকে কি সারাদিন স্পোর্টস ব্রা পরতে হবে? যা বিরাটের মতো একই কাজে আটকে থাকার মতো।”

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

তাঁর ভিডিওতে একজন ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “তার মানে এটি সমস্ত একটি প্রচারমূলক কৌশল ছিল।” অন্য একজন লিখেছেন, “বিপণনে বিপণন।”সোমবার, পুমা ইন্ডিয়া তাঁদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে ‘পুমা এক্স অনুষ্কা’ উল্লেখ করা ছিল। ছবির পাশাপাশি, ব্র্যান্ডটি ক্যাপশনে লিখে ছিলেন, “আরে অনুষ্কা, আমাদের আরও তাড়াতাড়ি পৌঁছানো উচিত ছিল! তাহলে কি আমাদের জিনিসগুলিকে পরবর্তীস্তরে নিয়ে যাওয়া উচিত?” অনুষ্কা তারপরে এটি শেয়ার করে লিখেছিলেন, “আরে, @PumaIndia? আমি নিশ্চিত, আপনি জানেন যে প্রচারের জন্য আমার ছবি ব্যবহার করার আগে আপনাকে আমার অনুমতি নিতে হবে। কারণ আমি আপনার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নই৷”

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর