বক্সঅফিসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল ‘জেলার’, ‘গদর 2’, ‘ওএমজি 2’, কার দৌড় কতদূর?

রবিবার ছবিটি আরও লাফিয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। রবিবার এটি ১৮-২০ কোটি টাকা অতিক্রম করতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে হাড্ডাহাড্ডি লড়াই বহাল। গত বৃহস্পতিবার রিলিজ হয়েছে দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের বহু প্রতীক্ষিত সিনেমা জেলার। যারা ভেবেছিলেন, বক্সঅফিসে শুধুমাত্র তাঁর রাজত্বই চলবে, তা ভুল! কারণ শুক্রবার দুটি বহুল প্রত্যাশিত হিন্দি ছবির মুক্তি খানিকটা হলেও সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে। কিন্তু ‘জেলার’ কে একেবারেই যে ছবিগুলি পরাস্ত করে দিয়েছে তা কিন্তু নয়, বরং দুটি ছবিকেই একেবারে বোল্ড আউট করে দিয়েছে রজনীকান্তের জেলার। যে ছবি ঘিরে গত কয়েক মাস ধরে দক্ষিণী রাজ্যগুলিতে চলেছে চরম উত্তেজনা। সেটাই বক্সঅফিসে প্রতিফলন ঘটিয়েছে।

জেলার বক্সঅফিস কালেকশন

গতকাল পর্যন্ত খবরে ছিল, মাত্র ২ দিনেই বিশ্বজুড়ে ১৫০ কোটি টাকা রোজগার করেছিল জেলার। এমনকী ভারতেই শুধুমাত্র ১০০ কোটির ঘরে জেলার। তাই জেলার-এর ধারে কাছে এখনও সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর 2’ বা অক্ষয় কুমার অভিনীত ‘OMG 2’ যেতে পারেনি। কিন্তু ঘরোয়া বক্সঅফিসে OMG2-এর তুলনায় ‘গদর 2’-এর পারফরম্যান্স ভাল। দুটি ছবিই মুক্তির পর ব্যপক সমালোচনা কুড়োলেও ২০২৩ সালের দ্বিতীয়ত ব্লকবাস্টারের পথে অগ্রসর হচ্ছে ‘গদর 2’। জেলর ভারত ও বিদেশ উভয় ক্ষেত্রেই দারুণ রাজত্ব করছে। মুভিটি ইতিমধ্যেই গ্লোবাল বক্সঅফিসে ২২০ কোটি আয় করেছে। প্রথম দিনে ছবিটি ৯৬.৭৮ কোটি আয় করেছে, শনিবার বিশ্বব্যাপী ৬৮ কোটি আয় করেছে। তামিলনাড়ুতে, প্রতিদিন ৪০ কোটি ছাড়াও যাচ্ছে জেলার। নেলসন দিলীপকুমার ৭২ বছর বয়সী প্রবীণ অভিনেতা রজনীকান্তকে কীভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন তা দেখেই অবাক ভক্তরা।

‘গদর 2’ বক্সঅফিস

অন্যদিকে ৬৬ বছর বয়সী সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর 2’রাজস্থান, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব রাজ্যে ব্যপক সাড়া ফেলেছে। বিশেষত ছবিটির সাড়ে ১২ টার শোগুলির টিকিট বেশি বিক্রি হচ্ছে। রবিবার সিনেমাটি ১৩০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশ। ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী ছবি পাঠান। ‘গদর 2’ সেই পথে অগ্রসর হচ্ছে বলে দাবি। কারণ মাত্র দুদিনেই ‘গদর 2’ ৮৩.১৮ কোটি টাকা আয় করে নিয়েছে। আজকের হিসেব অনুযায়ী সব রেকর্ড ভাঙতে পারে গদর 2। ছবিটি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’-এর দ্বিতীয় সংস্করণ।

‘OMG 2’ বক্সঅফিস

অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠীর ‘ওএমজি 2’, প্রতিপক্ষদের সঙ্গে লড়াইয়ে নেমে সবচেয়ে দুর্বল পারফরম্যান্স করছে। প্রথমদিন ১০ কোটি টাকাও ছুঁতে পারেনি এই ছবি। তবে প্রথমদিনের থেকে দ্বিতীয়দিনে বেশি টাকা আয় করেছে ছবি। দুই দিনে ২৫ কোটি টাকার কিছু বেশি আয় করেছে OMG2। রবিবার ছবিটি আরও লাফিয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। রবিবার এটি ১৮-২০ কোটি টাকা অতিক্রম করতে পারে। ছবি মুক্তির আগে CBFC ফিল্মটিকে বহু পর্যালোচনা করে A সার্টিফিকেশন দিয়েছে। সুতরাং OMG 2, Gadar 2 এবং Jailer ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আগস্টকে একটি দুর্দান্ত মাস করে তুলছে। এখানেই প্রমাণিত, দর্শক আজও ৯০ দশকের তারকাদের পছন্দ করছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের