চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপিতে ‘জল থই থই ভালোবাসা’-র জয়জয়কার, শীর্ষস্থানচ্যুত ‘অনুরাগের ছোঁয়া’

নিজস্ব প্রতিনিধি: যেখানেই আছেন শক্ত করে বসুন। কারণ চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখে ঝটকা লাগতে পারে আপনার। অনেকেরই লাগতে পারে বড়সড় ধাক্কা। হ্যাঁ, গত সপ্তাহে দুর্গা পুজোর কারণে টিআরপির রেজাল্ট বেরোতে একদিন দেরি হলেও এই সপ্তাহে একেবারে যথা সময়ে টিআরপির রেজাল্ট হাজির। এই সপ্তাহে ফের টপার পজিশন থেকে ছিটকে গেল অনুরাগের ছোঁয়া। এবারে ১ থেকে নেমে সোজা পাঁচে চলে গেল। মিশকার অনুপস্থিতি বোধহয় তার কারণ। অনুরাগের ছোঁয়া-কে জমিয়ে রাখে একা মিশকাই। আর সেই মিশকা জেলে যেতে, যেই না সূর্য-দীপার জীবন শান্ত হয়েছে, অমনিই মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। এদিকে চলতি সপ্তাহে বরং ভালো ফল জগদ্ধাত্রীর। জ্যাসে মজে রইল দর্শক দুর্গা পুজোর মরশুমেও।

বেঙ্গল টপার হয়েছে জি বাংলার এই ধারাবাহিক। নিম ফুলের মধু-তেও পর্ণা-সৃজনের ডিভোর্স নিয়ে চলছে হাড্ডাহাড্ডি সব পর্ব। তাই দ্বিতীয় হয়েছে এই ধারাবাহিক। তিনে ফুলকি রয়েছে। সামান্য পিছিয়ে কার কাছে কই মনের কথা-র নম্বর। শিমুল আর তাঁর শাশুড়ির মধ্যেকার বন্ধুত্বতেই জমে উঠেছে এই ধারাবাহিকের ইউএসপি। যারা এদিকে রাঙা বউকে হারিয়ে স্লট পেয়েছে লাভ বিয়ে আজকাল। রয়েছে ছয় নম্বরে। এদিকে সেরা দশে জায়গা ধরে রাখল কোজাগরী মানে অপরাজিতা আঢ্য। 

দেখে নিন চলতি সপ্তাহের সেরা দশের তালিকা-

প্রথম: জগদ্ধাত্রী (৬.৭) (জি বাংলা) 

দ্বিতীয়: নিম ফুলের মধু (৬.৫) (জি বাংলা) 

তৃতীয়: ফুলকি (৬.৪)(জি বাংলা) 

চতুর্থ: কার কাছে কই মনের কথা (৬.৩)(জি বাংলা) 

পঞ্চম: অনুরাগের ছোঁয়া (৬.২)(স্টার জলসা) 

ষষ্ঠ: লাভ বিয়ে আজকাল (৫.৭)(স্টার জলসা) 

সপ্তম: জল থই থই ভালোবাসা(স্টার জলসা) / রাঙা বউ (জি বাংলা) / সন্ধ্যাতারা (৫.৩)(স্টার জলসা) 

অষ্টম: হরগৌরী পাইস হোটেল (স্টার জলসা) / ইচ্ছে পুতুল (৫.১)(জি বাংলা) 

নবম: তোমাদের রাণী (৫.০) (স্টার জলসা) 

দশম: বাংলা মিডিয়াম (৪.৮)(স্টার জলসা) 

তবে গত সপ্তাহ ইচ্ছে পুতুল কে নিয়ে এত মাতামাতি থাকলেও মাত্র ৫.১ নম্বর পেয়ে স্লট ধরৈ রাখল। যেখানে প্রতিপক্ষ তোমাদের রাণীর রেটিং ৫.০। 

 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ