আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সে কি কাণ্ড! দামী গাড়ি ছেড়ে সস্ত্রীক টোটোয় চেপে ঘুরে বেড়াচ্ছেন জিৎ, কেসটা কী?

নিজস্ব প্রতিনিধি: তারকারা দামি গাড়ি চড়বেন, দামি বাড়িতে থাকবেন, বিলাসবহুল জীবনযাত্রা উপভোগ করবেন, এটাই শোভনীয়। কিন্তু সম্প্রতি কিছু তারকারা দামী গাড়ি না চড়ে বেছে নিচ্ছেন পাবলিক ট্রান্সপোর্ট। মুম্বইতে হরদম এই কাণ্ড চোখে পড়ে। গতকালই অভিনেত্রী সারা আলি খানকে দেখা গেল, জিম থেকে ফিরতি পথে বন্ধুর সঙ্গে অটোয় চড়ে বাড়ি যাচ্ছেন। এছাড়া ও কিছুদিন আগে ড্রিম গার্ল হেমা মালিনীকে দেখা গিয়েছিল মেট্রো করে গন্তব্যে যেতে। তারকাদের এই অচেনা ইমেজ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে বসে। সুতরাং বর্তমানে ট্রেন্ডিংয়ের জমানায় পিছিয়ে নেই কেউই। আসলে তারকাদের চিন্তাভাবনা ক্রমশ বদলাচ্ছে। এখন ভক্তরাও রাস্তা-ঘাটে তারকাকে দেখলে ঘিরিয়ে ধরে না বা তেমন বিরক্তও করেনা।

মুম্বই ছাড়ুন এবার বাংলায় ফিরুন। বাংলাতেও শুরু হচ্ছে এই ট্রেন্ডিং। অবশ্য ছবির প্রচারে মাঝে-মধ্যেই বাস এবং অটোতে দেখা যায় সেলিব্রিটিদের। কিন্তু অতটুকুর জন্যই। সাধারণত বাংলার প্রথম সারির নায়ক-নায়িকা দের গণপরিবহনে দেখতে পাওয়া মুশকিল। তবে এবার গতে বাঁধা ছক ভাঙলেন সুপারস্টার জিৎ। এবার তাঁর অন্য ছবি প্রকাশ্যে এল। সমাজমাধ্যমের পাতায় এখন শুধুই অভিনেতা জিৎ এবং তাঁর স্ত্রী মোহনা মদনানির একটি ভিডিও ঘুরছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, জিতের পরনে রয়েছে সাদা পাঠান সুট। অন্য দিকে তাঁর স্ত্রীর পরনে সালোয়ার সুট। দুটিতে পাশাপাশি বসে টোটো করে কোথাও যাচ্ছেন নায়ক, যা দেখে ভক্তেরা খুবই অবাক। তবে এই প্রথম নয়, এর আগেও পাঞ্জাবে নায়ক তাঁর স্ত্রী ও কন্যাকে টোটো চড়ে যেতে দেখা গিয়েছিল। এবারেও তার ব্যতিক্রম হলনা।

সম্প্রতি সপরিবারে অমৃতসর গিয়েছিলেন জিৎ। কেননা স্বর্ণমন্দিরের সামনে তোলা নায়কের ছবিও দেখেছেন অনুরাগীরা। সেখানেই সস্ত্রীক টোটোয় চেপে ঘুরে বেড়ালেন জিৎ। যদিও এই মুহূর্তে তিনি গোটা দেশেও নিজের পসার বাড়িয়েছেন। বাংলা নববর্ষের আগে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত ছবি চেঙ্গিজ। যা শুধু বাংলা নয় গোটা দেশে মুক্তি পেয়েছে। এই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়ান খাতায় তার নাম লেখাল। এই মুহূর্তে ‘মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত জিৎ। অভিনয়ের পাশাপাশি একের পর এক ছবি প্রযোজনাও করছেন তিনি। তাঁর প্রযোজিত পরিচালক সৌভিক কুণ্ডুর নতুন ছবি ‘বুমেরাং’-এ তিনি জুটি বাঁধছেন রুক্মিণী মৈত্রর সঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ