আন্তর্জাতিক ফ্যাশন শোয়ে র‍্যাম্পে হেঁটে তাক লাগলেন যিশু-কন্যা সারা, উচ্ছ্বসিত গোটা টলিউড

অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র‍্যাম্পে। সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত!

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কিছুই জানা অসম্ভব নয়। সবকিছুই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। সংবাদেরও আজকাল দরকার হয়না। যাই হোক, মুম্বই স্টারকিডদের মোটামুটি গোটা দেশই চেনে। তার একমাত্র কারণ পাপারাজ্জিদের সবসময় তাঁদের পেছনে লেগে থাকা। অভিনয়ে না নামলেও তাঁদের ক্যামেরাবন্দি হয়ে গোটা বিশ্বের কাছে তাঁরা সহজেই পরিচিত হয়ে যান। কিন্তু আঞ্চলিক বিনোদন ইন্ডাস্ট্রির স্টারকিড তো দূর, তারকা দেরও ঠিকমতো চেনেননা কেউ। তবে বাংলার কিছু কিছু অভিনেতার গোটা দেশ কেন, গোটা বিশ্ব জুড়ে রাজত্ব করছে। যেমন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, শাশ্বত চ্যাটার্জি, স্বস্তিকা মুখোপাধ্যায় ইত্যাদি।

তবে এদের মধ্যে যীশুর প্রসার একটু বেশি। ইতিমধ্যেই দক্ষিণী মহলেও তিনি নাম তুলে ফেলেছেন। বলা যায়, ন্যাশনাল স্টার যীশু সেনগুপ্ত। আর এই বাপের সন্তানরাও একেকজন প্রতিভাধারী হবে, তা বলাই বাহুল্য! যাই হোক, গোটা বিশ্বের ১০০ জন মডেলের তালিকায় এবার নিজের নাম তুললেন অভিনেতা যীশু সেনগুপ্তর কন্যা সারা সেনগুপ্ত। বৃহস্পতিবারই মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিওর’ মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিনেতা যিশু সেনগুপ্তের কন্যা সারা।

বয়স তাঁর মাত্র ১৮, বিশ্বের বাছাই করা ১০০ মডেলের মধ্যে উঠে এসেছে তাঁর নাম। এদিন সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সফলভাবে র‍্যাম্পে হেঁটে বাংলাকে গর্বিত করলেন যিশু-কন্যা। সুখবরটি প্রথম ভাগ করে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত ‘উমা’(২০১৮) ছবিতে প্রথম অভিনয় করেন সারা, আর এখন সে যুবতী। যদিও সেখান থেকেই হাতেখড়ি তাঁর। আনন্দে উচ্ছ্বসিত হয়ে ফেসবুক পোস্টে সৃজিত লিখলেন, “আমার ছোট্ট উমা! ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে মনোনীত হয়েছে! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র‍্যাম্পে। সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত, গর্বিত গর্বিত!”

সেই পোস্টের নীচে অভিনন্দন জানিয়েছেন একাধিক টলিউড তারকারা। মন্তব্য করলেন সারার মা, অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তও। লিখলেন, “প্রশিক্ষণ শুরু হয়েছিল ‘উমা’ থেকেই।” মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বসেছিল ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ফ্যাশন প্রতিযোগীতার আয়োজন। সেখানেই একমাত্র বাঙালি হিসাবে হাঁটলেন সারা সেনগুপ্ত। জানা যায়, কলকাতায় সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছে কিছু দিন প্রশিক্ষণ নিয়েছেন সারা। বৃহস্পতিবারের এই ফ্যাশন শোয়ে উপস্থিত ছিলেন, রেখা থেকে শুরু করে অনুষ্কা শর্মা, সোনম কপূর, অনন্যা পণ্ডে, ক্রিকেটার বিরাট কোহলী, অম্বানীরাও। আমন্ত্রিত ছিলেন বিশ্বের শীর্ষ সুপারমডেল বেলা হাদিদ এবং জিজি হাদিদও। 

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

অসময়ের বৃষ্টিতে জাঁকিয়ে বসেছে সর্দি? সুস্থ হতে খান কালোজিরে-গোলমরিচের চা

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর

মগরায় রাস্তার পাশ থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ, হুলুস্থুলু এলাকায়

দিনে ৬০টি সিগারেটে সুখটান দিতেন চেন স্মোকার নানা, স্নানের সময়েও বাদ দিতেন না

ধনঞ্জয়ের জায়গায় শ্রীলঙ্কা টেস্ট দলের নয়া অধিনাযক কুশল মেন্ডিস

দলত্যাগী তৃণমূল সাংসদদের সুখের সংসারে অশান্তি? কী ব্যাখ্যা শতাব্দীর?

বন্যায় ভিটে হারানো পরিবারকে ১.৮০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মানিকচকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, নরপিশাচকে ৬০ বছরের কারাদণ্ডের সাজা

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক