‘জোর করে ড্রাগ খাইয়ে সেক্স’, জনির বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এলেন বার্কিন

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউড ট্রেন্ডিং সুপারস্টার জুটি জনি ডেপ (JOHNNY DEPP) এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা আপাততঃ শেষ হয়েছে। কিন্তু তবুও মামলাটি এখনও শিরোনামে রয়েছে। কারণ এই মুহূর্তে আদালতের কাছে কিছু অপ্রকাশিত নথি এসেছে। কিছুদিন আগেই অভিনেতা প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে দায়ের করা মামলায় জিতেছেন। তবে এই মুহূর্তে অন্য একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অপ্রকাশিত নথিতে জনি ডেপের প্রাক্তন বান্ধবী এলেন বারকিন (Ellen Barkin) দাবি করেছেন যে, অভিনেতা অনিয়ন্ত্রিতভাবে রেড ওয়াইন পান করেন। এমনকি তাঁদের প্রথমবার যৌন মিলনের সময় অভিনেতা তাঁকে একটি কোয়ালুড, ড্রাগ দিয়েছিলেন। উল্লেখ্য, জনি ডেপ ২০১৮ সালে ওয়াশিংটন পোস্ট নিবন্ধে তাঁর মানহানি করার অপরাধে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন, যেখানে তিনি নিজেকে গার্হস্থ্য নির্যাতনের শিকার বলে অভিহিত করেছিলেন। এছাড়া অ্যাম্বার হার্ড এবং জনি ডেপের আইনি লড়াইয়ে যে ৬০০০ পৃষ্ঠা খসড়া তৈরি হয়েছিল, তা কাকতালীয়ভাবে আদালত মুক্ত করেছে। ইতিমধ্যেই তাঁদের বহুল প্রচারিত আইনি লড়াইয়ের কিছু চমকপ্রদ বিবরণ প্রকাশ্যে এসেছে। যেখানে জনি ডেপের প্রাক্তন প্রেমিকা, এলেন বারকিন বর্ণনা করেছেন যে, জনি ডেপের সঙ্গে তাঁর যখন প্রথমবার যৌন সম্পর্ক তৈরি হয়েছিল, তখন জনি তাঁকে একটি কোয়ালুড ড্রাগ দিয়েছিলেন। এটি নব্বই দশকের ঘটনা।

২০১৯ সালে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে অভিনেতার মানহানির বিচারের সময়েই, জবানবন্দির অংশ হিসাবে জনি ডেপের সঙ্গে তাঁর সম্পর্কের কয়েকটি বিবরণ ফাঁস করেছিলেন বার্কিন। তিনি অভিনেত্রী অ্যাম্বার হার্ডের আইনজীবীদের বলেছিলেন যে, ১৯৯০ সালে জনি ডিপের সঙ্গে প্রথম দেখা করেছিলেন বার্কিন। তবে প্রাথমিক পর্যায়ে তাঁরা বন্ধু হলেও পরে তাঁরা ঘনিষ্ঠ জীবনযাপন করতেন। তবে ডেপ একবার হোটেলের ঘরে তাঁকে মদের বোতল ছুঁড়ে মারলে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বারকিন জানিয়েছেন যে, ডেপের আরেকটি বদগুনও ছিল, তিনি জনিকে একবার তাঁর সহকারীকে “পিগ” বলে সম্বোধন করতে দেখেছিলেন।

জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড সম্পর্কে

জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড ২০০৯ সালে ‘দ্য রাম ডায়েরি’র সেটে প্রথম দেখা করেন এবং কয়েক বছর পরে তাঁরা ডেটিং শুরু করেন। এরপর ২০১৫ সালে, তাঁরা বিয়ে করেন। কারণ সেই সময়ে, জনি ডেপ ফরাসি অভিনেত্রী ভেনেসা প্যারাডিসের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন। এবং অ্যাম্বার হার্ড ফটোগ্রাফার তাস্যা ভ্যান রীর সঙ্গে ডেট করতেন। তাঁরা নিজেদের প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরেই, ২০১১ সাল থেকে গোপনে ডেটিং শুরু করেন। এরপর জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড ২০১৪ সালে বাগদান করেন। এরপর ২০১৫ সালে বাহামাসে ডেপের ব্যক্তিগত দ্বীপে খুব ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন। আর বিয়ের এক বছর অর্থাৎ ২০১৬ সালে,অ্যাম্বার্ড হার্ড জনি ডেপের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। তাঁর অভিযোগ ছিল যে, ডেপ অত্যন্ত ড্রাগ বা অ্যালকোহল খেয়ে অ্যাম্বার্ড হার্ডকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তবে ডেপ তাঁর প্রাক্তন স্ত্রীর অভিযোগগুলি অস্বীকার করেন। তাঁদের বিবাহবিচ্ছেদ ২০১৭ সালে চূড়ান্ত হয়। তবে পরে জনি ডেপ অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কারণ তিনি ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টে একটি অপ-এডে লিখেছিলেন যে, “আমি যৌন সহিংসতার বিরুদ্ধে কথা বলে ক্রোধের মুখোমুখি হয়েছিলাম।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা